News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটে জয়ের পথে বিজেপি, ভোটের ফল নিয়ে সন্তোষ প্রধানমন্ত্রীর
Image

গুজরাটে জয়ের পথে বিজেপি, ভোটের ফল নিয়ে সন্তোষ প্রধানমন্ত্রীর

আহমেদাবাদ, ১৮ ডিসেম্বর (হি.স.): টানা ছ’বার গুজরাটে জয়ের পথে ভারতীয় জনতা পার্টি| সোমবার সকাল ৮টা থেকে গুজরাটের ১৮২টি আসনের ভোটগণনা শুরু হয়েছে| নির্বাচন কমিশন সূত্রের খবর, সকাল ১১টা পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে ১১০টি আসনে, কংগ্রেস এগিয়ে রয়েছে ৭১টি আসনে এবং অন্যান্যরা ১টিতে| শেষ পাওয়া খবর অনুযায়ী, রাজকোট (পশ্চিম) আসনে ২১ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি| আহমেদাবাদের অ্যালিস ব্রিজ কেন্দ্রে ৭১,০০০ ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী রাকেশ শাহ| ভাবনগর পশ্চিমে পিছিয়ে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি জীতু বাঘাণী| তবে, ভাবনগর (গ্রামীণ) আসনে পুরুষোত্তম সোলাঙ্কি ১৪,৭০০ ভোটে এগিয়ে রয়েছেন| বনসকাণ্ঠার ৭টি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি| পাতিদার প্রভাবিত নিকোল আসনে কংগ্রেসের ইন্দ্রবিজয় গোহলিকে ৪০০০-এরও বেশি ভোটে পেছনে ফেললেন বিজেপি প্রার্থী বিপিন পাশ্চল|

সুরাট পূর্ব আসনে এগিয়ে কংগ্রেসের নীতিন ঠাকোরদাস| তৃতীয় রাউন্ড গণনার পর গুজরাটের বারদোলি আসনে কংগ্রেসের তরুণ ভাগোলাকে ৪০০০ ভোটে পেছনে ফেললেন বিজেপি প্রার্থী ঈশ্বর পারমার| মেহসানা কেন্দ্রে গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী নীতীন প্যাটেল শুরুতে পিছিয়ে থাকলেও, পরে তিনি এগিয়ে যান| গুজরাটের সবরমতী, ভাতভা, দানিলিমদা ও মণিনগরে এগিয়ে রয়েছে বিজেপি|

ভোটের ফল নিয়ে সন্তোষ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সোমবার সংসদে প্রবেশের প্রাক্কালে ‘জয়’ সিম্বল দেখান প্রধানমন্ত্রী| গুজরাটে দু’দফায় বিধানসভা নির্বাচনের ভোটদান পর্ব সম্পন্ন হয় গত ৯ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর| নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর, এই প্রথম বিধানসভা ভোট হল গুজরাটে| সকাল ১১টা পর্যন্ত ভোটের গণনা অনুযায়ী, ৪৯ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস| লোকসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমের এই রাজ্যের ভোট নিয়ে ডিসেম্বরের শীতেও উত্তাপ বেশ ভালোরকম| উল্লেখ্য, ২০১২ সালে গুজরাট বিধানসভা নির্বাচনে ১৮২টি আসনের মধ্যে ১১৫টি আসনে জিতেছিল বিজেপি| কংগ্রেস পেয়েছিল ৬১টি আসনে|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top