নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ ভূল চিকিৎসা, কর্তব্য গাফিলতি, চিকিৎসকদের খারাপ ব্যবহার সরকারী হাসপাতালগুলিতে নতুন কোন ঘটনা নয়৷
রাজ্যের অন্যতম রেফারেল হাসপাতাল আই জি এম হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের আকাল দেখা দিয়েছে৷ হাসপাতাল সূত্র থেকে জানা গিয়েছে সংকটাপন্ন রোগীদের আই সি ওতে অক্সিজেন সিলিন্ডার প্রদানে সমস্যা সৃষ্টি হচ্ছে স্বাস্থ্য কর্মীদের৷ আই জি এম হাসপাতাল থেকে রেফার করা রোগীদের জন্য অ্যাম্বুলেন্স দেয়া হলেও অক্সিজেন সিলিন্ডার নেই৷ ভোক্তভোগীরা হাসপাতাল চত্বরে প্লে কার্ড নিয়ে বিক্ষোভ করলেও কোন হেলদোল নেই স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের৷ জানা গিয়েছে, জেনেরিক কাউন্টারগুলিতে ঔষুধ স্বল্পতা ও রয়েছে৷ হাসপাতালে পর্যাপ্ত পরিমান অক্সিজেন মজুতের জন্য সিলিন্ডার পর্যন্ত নেই৷ স্বাস্থ্য খাতে কোটি কোটি টাকা বরাদ্দ করা হলেও নতুন অক্সিজেন সিলিন্ডার ক্রয় করার কোন উদ্যোগ নেই দপ্তরের৷ শ্বাসকষ্টজনিত রোগী কিংবা অপারেশনের পর অক্সিজেন দরকার পরলেও অক্সিজেন পেতে কষ্ট হচ্ছে৷ রোগীদের সংখ্যা বৃদ্ধি পেতেই জি বি রেফার করা হচ্ছে৷ অজ্ঞাতকারণে স্পর্শকাতর এই বিষয়টি চেপে রাখছে হাসপাতাল সুপার৷ সূত্রে খবর, হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের জন্য বরাদ্দকৃত অর্থ তছরূপ করে নেওয়ায় বিষয়টি চাপানোর জোরদার প্রচেষ্টা শুরু হয়েছে৷ সরকারী হাসপাতালে অক্সিজেন স্বল্পতা খুব সহজে মেনে নিতে পারছেনা রোগীদের আত্মীয় পরিজনরা৷ বিশাল পাকা বাড়িতে অক্সিজেনের অভাবে জীবনের ঝুকি বাড়ছে রোগীদের৷ স্বাস্থ্য দপ্তরের নীরবতায় ক্ষোভ বাড়ছে জনমনে৷
আইজিএম হাসপাতালে অক্সিজেনের অভাব, সমস্যায় রয়েছেন রোগীরা, ক্ষুব্ধ পরিজনরা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















