News Flash

  • Home
  • Uncategorized
  • ভোপালে শপিং কমপ্লেক্সে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ১০০টির বেশি দোকান
Image

ভোপালে শপিং কমপ্লেক্সে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ১০০টির বেশি দোকান

ভোপাল, ১৭ ডিসেম্বর (হি.স.): ভোপালের শপিং কমপ্লেক্সে বিধ্বংসী আগুন | একটি শপিং কমপ্লেক্সে আগুনের লাগার ঘটনায় ভস্মীভূত ১০০টির বেশি দোকান।

অভয়নগর অনাথদের হোম আগুন৷ শুক্রবার সন্ধ্যায় তোলা নিজস্ব ছবি৷

ঘটনা স্থলে দমকলের ২০ টি ইঞ্জিন। রবিবার দুপুর ১২ টায় আগুন লাগে সেখানে। ঘটনাটি ঘটেছে ভোপালের বইরাগড়ে। একটি শপিং কমপ্লেক্সে আগুন লাগার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। আগুনের ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ৷ তবে আগুন লাগার কারণ এখনও পরিস্কার নয়৷ পরিস্থিতির মোকাবিলায় ঘটনাস্থানে দমকলের ২০ টি ইঞ্জিন সহ পাঠানো হয়েছে সেনাবাহিনীর গাড়ি ও জওয়ান। খবর পেয়ে প্রথমে ওই শপিং কমপ্লেক্সে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে কমপ্লেক্সের বহু দোকানে। পরে ঘটনাস্থানে পৌঁছয় আরও ১৬টি ইঞ্জিন। বর্তমানে দমকলের মোট ২০টি ইঞ্জিনের পাশাপাশি সেনা জওয়ানরাও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top