News Flash

  • Home
  • Uncategorized
  • মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হত এক শিশু, চার মহিলা-সহ একই পরিবারের ছয়
Image

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হত এক শিশু, চার মহিলা-সহ একই পরিবারের ছয়

গুয়াহাটি, ১৭ ডিসেম্বর, (হি.স.) : ঘন কুয়াশায় আচ্ছন্ন গুয়াহাটি ও সংলগ্ন অঞ্চলে গত দুদিনে ব্যাপক বেড়েছে সড়ক দুর্ঘটনা। অভিশপ্ত শনিবার রাতে প্রায় চার ঘণ্টার ব্যবধানে রাজ্যের ভিন্ন প্রান্তে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সব থেকে মর্মান্তিক ঘটনা ঘটেছে গুয়াহাটির অদূরে নলবাড়ি জেলার বালিকুচি এলাকায়। এ ঘটনায় একই পরিবারের ছয়জনের করুণ মৃত্যুর খবরে গোটা রাজ্য প্রায় শোকগ্রস্ত। কান্নায় ভেঙে পড়েছে নিহতদের গৃহ এলাকা।ঘটনার বিবরণ প্রকাশ, শনিবার রাত প্রায় আটটা। ঘন কুয়াশায় আচ্ছন্ন এলাকা। সে সময় বিয়ে বাড়ি থেকে পত্নী, এক বিবাহিতা এবং দুই অবিবাহিতা কন্যা ও এক নাতনিকে নিয়ে নিজের এএস এমবি ৮৮৬৩ নম্বরের অ্যাল্টো কারে স্বগৃহে ফিরছিলেন প্রায় ৬৮ বছরের সমোরাম তালুকদার। গন্তব্যস্থল বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার আগে। বালিকুচি চকে একটি কংক্রিট সেতুতে থেকে গাড়িটি গিয়ে পড়ে গভীর খাদে। বেশ কিছুক্ষণ খাদে পড়েছিলেন তাঁরা। ঘটনার প্রত্যক্ষদর্শীরা সঙ্গে-সঙ্গে খবর দেন পুলিশে। ইত্যবসরে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতর থেকে আরোহীদের উদ্ধারে হাত লাগিয়ে দেন স্থানীয়রা। ছুটে পুলিশও। তাঁরাও সংজ্ঞাহীন যাত্রীদের উদ্ধারে স্থানীয়দের সহায়তায় নেমে পড়েন। শনাক্ত করতে সময় লাগেনি। পরিচয় মিলেছে প্রাক্তন সরকারি অফিসার বর্তমানের সামাজিক কর্মী সমোরামবাবু ও তাঁর পরিবারবর্গের।
নিহতদের মধ্যে রয়েছেন অসম প্রকাশ পরিষদের সচিব প্রমোদ কলিতার ৩৮ বছরের স্ত্রী রুমি তালুকদার, ৮ বছরের কন্যা হংসিতা কলিতা, দুই শ্যালিকা পম্পি (৩২) ও প্রগতি তালুকদার (২২), শ্বশুর সমোরাম তালুকদার (৬৮) এবং শাশুড়ি বরোদা তালুকদার (৫৫)। সঙ্গে-সঙ্গে তাঁদের পাঠানো হয় নলবাড়ির শহিদ মুকুন্দ কাকতি অসামরিক হাসপাতালে। সেখানে ডাক্তাররা তাঁদের সকলকে মৃত বলে ঘোষণা করেছেন।ঘটনার খবর পেয়ে গুয়াহাটি থেকে তড়িঘড়ি ছুটে যান শোকগ্রস্ত অসম প্রকাশন পরিষদের সচিব প্রমোদ কলিতা।এদিকে, শোকাবহ দুর্ঘটনার খবরে গভীর শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, তাঁর মিডিয়া উপদেষ্টা হৃষিকেশ গোস্বামী, মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি প্রমুখ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top