News Flash

  • Home
  • Uncategorized
  • চেক বাউন্স, এবার অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ কেন্দ্রীয় সরকার
Image

চেক বাউন্স, এবার অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ কেন্দ্রীয় সরকার

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.) : চেক বাউন্স করলে এবার অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ পেতে পারেন সংশ্লিষ্ট চেক প্রাপক। এই মর্মে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টে প্রয়োজনীয় সংশোধন এনেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই ক্ষতিপূরণ কেন্দ্রীয় সরকারই দেবে বলে জানা গিয়েছে।
এর ফলে ট্রায়াল কোর্ট নির্দেশ দিতে পারে, চেকের অর্থ পরিমাণের একটা অংশ অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ হিসেবে চেক প্রাপককে দিতে। যদি দেখা যায়, চেক বাউন্সের ঘটনায় ব্যাঙ্কের কোনও দোষ নেই, তবে আদালত ক্ষতিপূরণ হিসেবে দেওয়া ওই টাকা সুদ সহ ফেরত দেওয়ার কথা বলতে পারে। অ্যাকাউন্টে যথেষ্ট অর্থ না থাকার মত নানা কারণে চেক বাউন্স হলে সমস্যায় পড়ে ব্যাঙ্কিংয়ের কাজ। সমস্যা হয় ব্যবসাতেও। এর ফলে অপরিসীম ক্ষতি হয়, অসুবিধায় পড়েন অর্থ প্রাপকরা, চেকের দামও অনেকটা কমে যায়। সেই সব সমস্যা মেটাতেই এই ক্ষতিপূরণের সিদ্ধান্ত। সংসদের শীতকালীন অধিবেশনে পুরনো আইনে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top