News Flash

  • Home
  • Uncategorized
  • শক্তিশালী ভূকম্পন ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে, মৃত ২
Image

শক্তিশালী ভূকম্পন ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে, মৃত ২

জাকার্তা, ১৬ ডিসেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার ঘনবসতিপূর্ণ জনবহুল অঞ্চল জাভা দ্বীপ| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৫| ভূকম্পন অনুভূত হয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতেও| জোরালো ভূমিকম্পের ঝাঁকুনিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ঘর-বাড়ি| মৃত্যু হয়েছে অন্তত দু’ জনের| ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ১১.৪৭ মিনিট নাগাদ ৬.৫ তীব্রতার জোরালো ভূকম্পন অনুভূত হয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দূরে ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপে| গোটা জাভা দ্বীপ জুড়েই ভূকম্পন অনুভূত হযেছে প্রায় ৩০ সেকেন্ড ধরে| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ৬.৫ তীব্রতার ভূমিকম্পের উত্সস্থল ছিল জাভা দ্বীপের পশ্চিমে সিপাতুঝা অঞ্চলে, ভূপৃষ্ঠের ৯১.৯ কিলোমিটার (৫৭ মাইল) গভীরে|
জোরালো ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে দিশেহারা হয়ে বহু মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে দাঁড়ান| সুনামির ভয়ে উপকূলবর্তী এলাকার মানুষজন দৌড়তে শুরু করেন| ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সির মুখপাত্র এস পি নুগরোহো জানিয়েছেন, জোরালো ভূমিকম্পের ঝাঁকুনিতে বহুতল ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে ৬২ বছর বয়সি এক পৌঢ় এবং ৮০ বছর বয়সি এক বৃদ্ধের| সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পের উত্সস্থলের কাছে পশ্চিম জাভা প্রদেশের তাসিকমালায়া, পঙ্গনদরন এবং সিয়ামিস অঞ্চল| প্রশাযন সূত্রের খবর, প্রায় ৩০ সেকেন্ড ধরে স্থায়ী হয় ভূকম্পন| জোরালো ভূমিকম্পে অন্তত ৪০টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৫টি বাড়ি| বেশ কয়েকটি হাসপাতালও ভূমিকম্পের ঝাঁকুনিতে ক্ষতিগ্রস্ত হয়েছে|
শক্তিশালী ভূকম্পন অনুভূত হওয়ার পরই সুনামি সতর্কতা জারি করা হয় জাভা দ্বীপের উপকূলে| সুনামির ভয়ে উপকূলবর্তী এলাকার মানুষজন দৌড়তে শুরু করেন| তবে, ঘন্টা দুয়েক পরে সুনামি সতর্কতা কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সুনামির কোনও সম্ভাবনা নেই|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top