News Flash

  • Home
  • Uncategorized
  • আম্পায়ারদের জন্য ডিআরএস কর্মশালার আয়োজন করল বিসিসিআই
Image

আম্পায়ারদের জন্য ডিআরএস কর্মশালার আয়োজন করল বিসিসিআই

বিশাখাপত্তনম, ১৬ ডিসেম্বর (হি.স.) : ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বা বিসিসিআই-এর আয়োজিত ডিআরএস-প্রযুক্তির কর্মশালায় যোগ দিয়েছিলেন ১২ জন আম্পায়ার। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি হোটেলে এই কর্মশালার আয়োজন করা হয়েছিল। এই কর্মশালায় উপস্থিত থাকতে পেরে নিজেদের উপকৃত বলে মনে করছেন ঘরোয়া ক্রিকেটের ওই ১২ জন আম্পায়ার। বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, ডিআরএস প্রযুক্তিতে আম্পায়ার সড়গড় করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সময় চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করতে হয় যে কোনও দেশের আম্পায়ারদের। যাতে করে সেই সময় কোনও বিভ্রান্তি না হয় তার জন্য এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।
এই কর্মশালায় উপস্থিত ছিলেন আইসিসির আম্পায়ার কোচ ডেনিস বার্ন এবং প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও আম্পায়ার পল রেইফেল। এই ডিআরএস প্রযুক্তি একজন আম্পায়ার কি ভাবে ব্যবহার করবেন এবং তা সংক্রান্ত নানান নিয়ম বিধির সম্পর্কেও দেশীয় আম্পেয়ারদের অবগত করানো হয়। এই কর্মশালায় অংশগ্রহণকারী এক আম্পায়ার জানান, আগামি দিনে ডিআরএস ও তাকে ঘিরে প্রযুক্তিই হচ্ছে ভবিষ্যৎ। তিনি আরও বলেন, আগামী বছর থেকে আইপিএলে ডিআরএস প্রযুক্তির ব্যবহার হতে পারে। সূত্রের দাবি, এই প্রথম এমন ধরণের কর্মশালার আয়োজন করল বিসিসিআই। ভারতীয় আম্পায়ারিং ব্যবস্থায় ডিআরএস প্রযুক্তি একেবারেই নতুন। হিন্দুস্থান সমাচার/শুভঙ্কর।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top