কলকাতা, ১৬ ডিসেম্বর (হি.স.): নিম্নচাপ কেটে গিয়েছে বেশ কিছু দিন হল। আপাতত কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তবুও
জাঁকিয়ে শীত পড়ার বিষয়ে এখনই কোনও আশ্বাস দিতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। তবে, রাজ্যে ফের নামছে তাপমাত্রার পারদ। কিন্তু, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা ছিল দক্ষিণবঙ্গ। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপ সরতেই শহরে হাল্কা শীতের আমেজ। একই অবস্থা কলকাতার সংলগ্ন জেলাগুলির। তবে কুয়াশা থাকায় দৃশ্যমানতা কম। কুয়াশা আর বাতাসে থাকা জলীয় বাষ্পের পরিমাণ কমলেই, শীত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬. ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে একডিগ্রি বেশি। কুয়াশা ও জলীয় বাষ্প আস্তে আস্তে কমবে এবং এরই সঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমবে। তবে জাঁকিয়ে শীত পড়তে আরও কিছু দিন সময় লাগবে বলে জানিয়েছেন আবহবিদরা| আগামী ২৪ ঘণ্টাতেও আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বনিম্ন তাপমাত্রাও থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যদিও, তা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশেপাশে। প্রথমে নিম্নচাপ এবং তার পরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গত কয়েকদিনে তাপমাত্রা একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছিল। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেও অস্বস্তিকর গরম অনুভূত হয়েছে। বড়দিনের আগে জমিয়ে শীত উপভোগ করা যাবে কি না, সেটাই এখন দেখার।উত্তরবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া বজায় থাকবে। রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি হ্রাস পাবে। রাজ্যের পশ্চিমাঞ্চলের ক্ষেত্রেও একই আবহাওয়ার কথা জানানো হয়েছে।
শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬. ৯ ডিগ্রি সেলসিয়াস, কলকাতায় নামছে তাপমাত্রার পারদ
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















