News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে বাদ পড়লেন লাসিথ মালিঙ্গা
Image

ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে বাদ পড়লেন লাসিথ মালিঙ্গা

কলম্বো, ১৬ ডিসেম্বর (হি.স.) : ভারতের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজ থেকে বাদ দেওয়া হল শ্রীলঙ্কা দলের অন্যতম পেসার লাসিথ মালিঙ্গাকে। ৩৪ বছর বয়সি এই ক্রিকেটার ইতিপূর্বে শ্রীলঙ্কার টি-২০ ব্রিগেডকে নেতৃত্ব দিয়েছিলেন। ভারতে টি-২০ বিশ্বকাপের ঠিক আগেই হাঁটুর চোটে অসুস্থ ছিলেন তিনি। প্রায় একবছর তিনি মাঠের বাইরে ছিলেন। এবছর ফেব্রুয়ারিতে তিনি জাতীয় দলে ফিরে অাসেন।
গত অক্টোবরে শ্রীলঙ্কা যখন আরব আমিরশাহী সফরে গিয়েছিল, তখনই একদিলের দল থেকে বাদ দেওয়া হয়েছিল মালিঙ্গাকে। আর এবার ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ তাঁকে বাদ দেওয়া হয়েছে। ক্যারিয়ারের অধিকাংশ সময়েই চোটে কাবু ছিলেন এই পেসার। সেকারণে দল থেকে বেশ কয়েকবার তাঁকে বাদ পড়তে হয়। তবে চলতি বছরে তিনি টি-২০ দলে যে প্রত্যাবর্তন করেছিলেন, সেই সূচক কিন্তু বেশ ঊর্ধ্বমুখী ছিল। ছ’চি ম্যাচে তিনি ১২টি উইকেট শিকার করেন। তবে একদিনের ক্রিকেটে ফিরে এসে তিনি নির্বাচকদের মন ভরাতে পারেননি। ১৩টি ম্যাচে মাত্র ১০টি উইকেট শিকার করেন। আগামী ২০ ডিসেম্বর কটকে প্রথম টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। আর শেষ ম্যাচটি মুম্বইয়ে অনুষ্ঠিত হবে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top