শারজা, ১৫ ডিসেম্বর (হি.স.) : টি-১০ লিগে আত্মপ্রকাশেই দুরন্ত শাহিদ আফ্রিদি৷ তবে ব্যাটে নয়, বুম বুম আফ্রিদি চমক দেখালেন বল হাতে৷ নতুন
ফর্ম্যাটে খেলতে নেমেই হ্যাটট্রিক করলেন প্রাক্তন এই পাক অলরাউন্ডার৷ নিজের প্রথম তিন বলেই আফ্রিদি তুলে নেন রিলি রসৌ, ডোয়েন ব্র্যাভো ও বীরেন্দ্র সেহবাগের উইকেট৷ রসৌ নাজিবুল্লাহ জর্দানের হাতে ধরা পড়েন৷ ব্র্যাভো ও বীরু এলবিডব্লিউ হয়ে ক্রিজ ছাড়েন৷ আফ্রিদি ২ ওভারে ১৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন৷ তার আগে ব্যাট হাতে ৬ বলে ১০ রান করে রানআউট হন তিনি৷
প্রথমে ব্যাট করতে নেমে আফ্রিদির পাখটুনস নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ১২১ রান তোলে৷ জবাবে সেহবাগের মারাঠা অ্যারাবিয়ান্স ৭ উইকেটে ৯৬ রানে আটকে যায়৷ পাখটুনস ২৫ রানে ম্যাচ জেতে ৷ ম্যাচের সেরা হয়েছেন আফ্রিদি৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচে সরফরাজ আহমেদের বেঙ্গল টাইগারসকে ৮ উইকেটে পরাজিত করে ইয়ন মর্গ্যানের নোতৃত্বাধীন কেরালা কিংস৷ প্রথমে ব্যাট করে বেঙ্গল টাইগারস ১ উইকেটে ৮৬ রান তোলে৷ পাল্টা ব্যাট করতে নেমে ৮ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৯০ রান তুলে ম্যাচ জিতে যায় কেরালা৷ ২৭ বলে ৬৬ রান করে ম্যাচের সেরা পল স্টার্লিং৷

টি-১০ লিগে আত্মপ্রকাশে হ্যাটট্রিক করলেন শাহিদ আফ্রিদি
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















