News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচলপ্রদেশ-এ বুথ ফেরত সমীক্ষায় ৪৭ থেকে ৫৫টি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি
Image

হিমাচলপ্রদেশ-এ বুথ ফেরত সমীক্ষায় ৪৭ থেকে ৫৫টি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি

সিমলা, ১৪ ডিসেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের বিধানসভার ৬০ আসনের বুথ ফেরত সমীক্ষা অনুসারে রাজ্য পরিবর্তন হতে চলেছে। কংগ্রেসকে বিপর্যস্ত করে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। সমীক্ষা অনুসারে, হিমাচলে বিজেপি ৪৭ থেকে ৫৫টি আসন পেতে পারে | ১৩ থেকে ২৪ টি আসনে জয়ের সম্ভাবনা কংগ্রেসের |
সমীক্ষা অনুসারে, হিমাচলে বিজেপি ৪৫ ও কংগ্রেস ৪২ শতাংশ ভোট পেতে পারে। বিজেপি পেতে পারে ৩৮, কংগ্রেস ২৯
হিমাচল প্রদেশে গত ৯ ডিসেম্বর এক দফাতেই ৬৮টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। ওইদিন বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৪ শতাংশ। সেখানে লড়াই কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের সঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেমকুমার ধুমলের। বীরভদ্রের সামনে ক্ষমতা ধরে রাখার কঠিন লড়াই এবার। সমীক্ষা অনুসারে, হিমাচলে বিজেপি ৪৭ থেকে ৫৫টি অসণ পেতে পারে | ১৩ থেকে ২৪ টি আসনে জয়ের সম্ভাবনা কংগ্রেসের এবং অন্যান্য ১ টি আসন পেতে পারে |
বর্তমান বিধানসভায় কংগ্রেসের শক্তি ৩৫, বিজেপির ২৮। চার জন নির্দল বিধায়ক রয়েছেন। একটি আসন শূন্য। এবার ভোটে ১৮০ জনের বেশি নির্দল প্রতিদ্বন্দিতা করছেন

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top