News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হল দ্বিতীয় দফার ভোটদান পর্ব, ভোট পড়ল ৬৮.৭০ শতাংশ
Image

গুজরাটে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হল দ্বিতীয় দফার ভোটদান পর্ব, ভোট পড়ল ৬৮.৭০ শতাংশ

আহমেদাবাদ, ১৪ ডিসেম্বর (হি.স.): গুজরাটে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হল দ্বিতীয় তথা অন্তিম দফার ভোটদান পর্ব| দ্বিতীয় দফায় বৃহস্পতিবার ভোট পড়ল ৬৮.৭০ শতাংশ| এদিন সকাল ৮টা থেকে শুরু হয় ভোটদান পর্ব | ভোটদান প্রক্রিয়া শেষ হয় বিকেল ৫ টায়| দ্বিতীয় দফায় বৃহস্পতিবার উত্তর এবং সেন্ট্রাল গুজরাটের ১৪টি জেলায় মোট ৯৩টি আসনে ভোটদান প্রক্রিয়া চলে| দ্বিতীয় দফার ভোটে ভাগ্য নির্ধারণ হবে মোট ৮৫১ জন প্রার্থীর| তার মধ্যে ৬৯ জন হলেন মহিলা প্রার্থী| অন্তিম দফার হাই-ভোল্টেজ নির্বাচনে ৮৫১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করলেন ২ কোটি ২২ লক্ষ ৮৬৭ জন ভোটার| মোট পোলিং স্টেশনের সংখ্যা হল ২৫, ৫৫৮ হাজার| দ্বিতীয় দফার ভোটে ১৯৯ জন কোটিপতি প্রতিদ্বন্দীতা করছেন, তাঁদের মধ্যে ৬৬ জন বিজেপির হয়ে লড়ছেন এবং কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দীতা করছেন ৬৭ জন| বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বনসকাণ্ঠা, পাটান, সবরকাণ্ঠা, মেহসানা, গান্ধীনগর, আহমেদাবাদ, আরাবল্লি, মহিসাগর, পঞ্চমহল, দোহাদ, খেদা, আনন্দ, ভদোদরা এবং ছোটা উদেপুর জেলায় ভোটদান পর্ব চলে|
বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিটি বুথে বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে| ভোটদান পর্ব শুরু হওয়ার প্রথম তিন ঘন্টায় ভোট পড়ে ২০ শতাংশ| দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়ে ৩৯ শতাংশ এবং দুপুর ২ টো পর্যন্ত ভোট পড়ে ৪৭.৪০ শতাংশ| ভোটদান পর্ব শেষ হয় বিকেল ৫টা নাগাদ| নির্বাচন কমিশন সূত্রের খবর, বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৮.৭০ শতাংশ|
এদিন সকাল সকাল আহমেদাবাদের নারানপুরায় ভোট দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, গান্ধীনগরে আর্যভট্ট হাইস্কুলের পোলিং বুথে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন| ভোটদান পর্ব শুরু হওয়ায় প্রায় ৪৫ মিনিট পর, সকাল ৮.৪৫ মিনিট নাগাদ আহমেদাবাদের ঘাটলোডিয়ায় ভোটাধিকার প্রয়োগ করেছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল| আহমেদাবাদের ভেজালপুরে চিমনভাই প্যাটেল ইন্সটিটিউটের ৯৬১ নম্বর পোলিং বুথে ভোটাধিকার প্রয়োগ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| ভোটদানের পর জেটলি বলেছেন, ‘গুজরাটবাসীর কাছে আমার আবেদন, আপনারা সকলে এগিয়ে আসুন| ভোট দিন| উন্নয়নের ধারা অব্যাহত রাখুন|’ ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিন বাঘেলা| সবরমতী-র রানিপ লোকালিটিতে ১১৫ নম্বর পোলিং বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ভোটাধিকার প্রয়োগ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন সাংবাদিকদের জানিয়েছেন, ‘ভগবান গুজরাটের মঙ্গল করুক|’ ভোট দিয়েছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল| তাঁর বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের জিবাভাই প্যাটেল| ভদোদরায় আকোতা থেকে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রাক্তন ক্রিকেটার নয়ন মোঙ্গিয়া| আহমেদাবাদের জামালপুর খড়িয়া জেলায় ভোট দিলেন লৌহপুরুষ হিসেবে পরিচিত বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী|
দ্বিতীয় দফার নির্বাচনের মাঝেই মেহসানার হাসানপুর গ্রামে পাতিদার ও ঠাকুর সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়| এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন| ছোট উদেপুরের সোধালিয়া গ্রামের ভোটগ্রহণ কেন্দ্রে ইভিএম মেশিনে গণ্ডগোলের জন্য ঘন্টাখানেক ভোটদান বন্ধ থাকে| পরে ইভিএম যন্ত্র ঠিক করা হলে পুনরায় ভোটদান পর্ব শুরু হয়|
গত ১২ ডিসেম্বর, মঙ্গলবার ৫ টায় অন্তিম দফার হাই-ভোল্টেজ নির্বাচনী প্রচার শেষ হয়েছে| গুজরাট বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় উত্তর এবং সেন্ট্রাল গুজরাট জুড়ে| গত মঙ্গলবার গুজরাট বিধানসভা নির্বাচনী প্রচারের অন্তিম দিনে সমুদ্র বিমানে চড়ে সকলকে চমকে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| রাজনৈতিক মহলের মতে, গুজরাট বিধানসভা নির্বাচন এক কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সম্মান রক্ষার লড়াই| অন্যদিকে, গুজরাট বিধানসভা নির্বাচনে জয়ী হতে উঠেপড়ে লেগেছে কংগ্রেস-ও|
গুজরাটে প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে গত ৯ ডিসেম্বর| প্রথম দফায় ৬৬.৭৫ শতাংশ ভোট পড়েছিল সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাটের ৮৯টি আসনে| একাধিক জায়গায় আবার ইভিএম বিকল হওয়ার খবর পাওয়া গিয়েছিল| উল্লেখ্য, গুজরাট বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ১৮ ডিসেম্বর|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top