News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রমা সেন্টার নয়, খোলা হয়েছে ট্রমা কেয়ার সেন্টার ঃ স্বাস্থ্য অধিকর্তা
Image

ট্রমা সেন্টার নয়, খোলা হয়েছে ট্রমা কেয়ার সেন্টার ঃ স্বাস্থ্য অধিকর্তা

শব্দের মোড়কে জালিয়াতি
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ জিবি হাসপাতালে ট্রমা সেন্টার নয়৷ খোলা হয়েছে ট্রমা কেয়ার সেন্টার৷ বুধবার একথা অকপটে জানালেন স্বাস্থ্য অধিকর্তা জে কে দেববর্মা৷ তাতে মনে হয়েছে, স্বাস্থ্য পরিষেবায় শব্দের মোড়কে বিরাট জালিয়াতি করেছে রাজ্য সরকার৷
২০০৬-০৭ অর্থবছরে জিবি হাসপাতালে এক্সিডেন্ট এবং ট্রমা সেন্টার খোলার জন্য পূর্বোত্তর পরিষদ অর্থ বরাদ্দ করেছিল৷ দীর্ঘ ১০ বছর বাদে জিবি হাসপাতালে মঙ্গলবার ঘটা করে উদ্বোধন হয়েছে ট্রমা সেন্টারের৷ কিন্তু, স্বাস্থ্য অধিকর্তা আজ জানিয়েছেন জিবি হাসপাতালে খোলা হয়েছে ট্রমা কেয়ার সেন্টার৷ স্বাভাবিক ভাবেই প্রশ্ণ উঠেছে, ট্রমা সেন্টার এবং ট্রমা কেয়ার সেন্টারের মধ্যে পার্থক্য কোথায় রয়েছে৷ এই প্রশ্ণের জবাবে স্বাস্থ্য অধিকর্তা জানান, ট্রমা সেন্টার চালু করতে নিউরো সার্জন অবশ্যই প্রয়োজন৷ শুধু তাই নয়, প্রয়োজন নিউরো এনাস্থেটিকের৷ কিন্তু, আপাতত এই দুই বিশেষজ্ঞের ব্যবস্থা করা সম্ভব হয়নি৷ তাই, এর নাম দেওয়া হয়েছে ট্রমা কেয়ার সেন্টার৷ এদিন তিনি আরো জানান, মাথায় আঘাত পাওয়া রোগিদের অপারেশনের প্রয়োজন হলে জিবি হাসপাতালের জেনারেল সার্জনরাই তা করতে পারবেন৷ কিন্তু, আঘাত মারাত্মক হলে তা এখানে করা সম্ভব নয়৷ সে ক্ষেত্রে রোগীদের বহিঃরাজ্যে পাঠানো হবে৷ কিন্তু, বহিঃরাজ্যের পাঠানো রোগীদের চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে কি না এই প্রশ্ণের জবাবে স্বাস্থ্যসচিব জানান, বিপিএল ভুক্ত রোগীরা সরকারি খরচে বহিঃরাজ্যে চিকিৎসা করাতে পারবেন৷ এপিএল ভুক্তদের ক্ষেত্রে বহিঃরাজ্যে চিকিৎসায় ব্যয় নিজেদেরই বহন করতে হবে৷ তবে, খুব শীঘ্রই চুক্তির ভিত্তিতে নিউরো সার্জন এবং নিউরো এনাস্থেটিক ট্রমা কেয়ার সেন্টারের জন্য আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব সমরজিৎ ভৌমিক৷
এদিকে, নির্বাচনের আগে ট্রমা সেন্টার চালু করা নিয়ে মুখ্যমন্ত্রীর মানিক সরকারকে কটাক্ষ করেছে বিজেপি৷ বিজেপি তথ্য প্রমাণ তুলে ধরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অসত্য তথ্য দেওয়ার অভিযোগ করেছে৷ বিজেপি-র প্রদেশে মুখপাত্র ডা অশোক সিনহা সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, ত্রিপুরায় ধারাবাহিক বোমা বিস্ফোরণের পর ট্রমা সেন্টার করার বিষয়ে মুখ্যমন্ত্রীর মাথায় চিন্তা এসেছিল বলে তিনি প্রকাশ্য দাবি করেছেন৷ কিন্তু এই ঘটনার ঘটেছে ২০০৮ সালে৷ ২০০৬ সালেই এর জন্য প্রয়োজনীয় অর্থ মঞ্জুর হয়ে যায় এবং কাগজেপত্রে তথাকথিত বাড়িও ট্রমা সেন্টারে জন্য তৈরি হয়ে যায়৷ অন্যদিকে তিনি জেলা হাসপাতালগুলোতে ট্রমা সেন্টারে করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন৷ যেখানে ধলাই জেলায় ২০০৯ সালেই ট্রমা সেন্টারের জন্য কেন্দ্রয়ী সরকার ১৬০ কোটি টাকা দিয়ে দিয়েছে৷ পরিকল্পনা এবং বাজেট ছাড়া তা হওয়া অসম্ভব৷ এতেই বোঝা যায় মুখ্যমন্ত্রী মানিক সরকার কতটা সত্যবাদী৷ তিনি আরও বলেন, নিবাচনের আগে ট্রমা সেন্টার উদ্বোধন করা হয়েছে৷ কিন্তু সেখানে উদ্বোধনের বিষয়টি কাগজেপত্রে আরও আগেই হয়েছিল৷ আবার বিশেষজ্ঞ ছাড়াই, এমন কি একজন নিউরোলজিস্ট ছাড়াই ট্রমা সেন্টার খোলা হয়েছে৷ বাস্তবে যেখানে কোনও চিকিৎসাই হবে না৷ তিনি আরও জানান, উপযুক্ত চিকিৎসা ব্যবস্থার অভাবে প্রতি মাসে গড়ে ৪০ জন রোগীকে মাথায় আঘাত নিয়ে বহিঃরাজ্যে চিকিৎসার জন্য যেতে হয়৷ ট্রমা সেন্টার হওয়ার পরও এই সংখ্যা হ্রাস পাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে তিনি উল্লেখ করেন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top