News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল গান্ধির বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ নির্বাচন কমিশনের
Image

রাহুল গান্ধির বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ নির্বাচন কমিশনের

বৈদ্যুতিন চ্যানেলে সাক্ষাতকার, আচরণবিধি ভাঙ্গার অভিযোগ

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা নালিশ কংগ্রেসের
নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর৷৷ নির্বাচনী আচরণবিধি ভাঙার ব্যাপারে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন৷ একটি বৈদ্যুতিন চ্যানেলে সাক্ষাৎকারকে ঘিরে রাহুল গান্ধির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙের অভিযোগ তুলেছে বিজেপি৷ এরই প্রেক্ষিতে কমিশন এই নির্দেশ দিয়েছে৷ পাশাপাশি রাহুল গান্ধিকে ১৮ ডিসেম্বরের সাফাই দেওয়ার জন্য নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন৷ এদিকে, পাল্টা কংগ্রেসও বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে৷ কংগ্রেস মুখপাত্র বলেন, আজ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার জন্য রেল মন্ত্রী পিয়ুশ গোয়েল, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ’র বিরুদ্ধেও কমিশনের ব্যবস্থা নেওয়া উচিৎ৷ শুধু তাই নয়, ফিকি’র অনুষ্ঠানে প্রধানমন্ত্রীও রাজনৈতিক ভাষণ রেখেছেন৷ তাই, তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিৎ৷
বৃহস্পতিবার গুজরাটের দ্বিতীয় তথা অন্তিম দফার নির্বাচন৷ তার আগের দিন বৈদ্যুতিন চ্যানেলে কংগ্রেস সভাপতির সাক্ষাতকার সম্প্রচারিত হওয়ায় নির্বাচনে কমিশনে যায় বিজেপি৷ তাদের বক্তব্য, ভোটগ্রহণের ৪৮ ঘন্টা আগে যেকোন সময়ে এধরনের সাক্ষাতকার দেখানো কিংবা প্রকাশিত হলে তা ভোটপ্রচার৷ ফলে, কংগ্রেস সভাপতি নির্বচনী আচরণবিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ আনে বিজেপি৷ এই অভিযোগের ভিত্তিতে কমিশন গুজরাতের মুখ্য নির্বাচন আধিকারীককে সাক্ষাতকারের ডিভিডি জোগাড় করে কোথায় কি বিধিভঙ্গ হয়ে তা খতিয়ে দেখেছেন৷
এর ভিত্তিতে কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, এধরনের সাক্ষাতকার সম্প্রচার ১৯৫১’র জনপ্রতিনিধিত্ব আইনের ১২৬(৩) ধারায় নির্বাচনী বিষয়বস্তুর সংজ্ঞার মধ্যেই পড়েছে৷ ভোট গ্রহণের আগে ৪৮ ঘন্টার মধ্যে তা দেখানো হলে ঐ আইনের ১২৬(১) ধারা লঙ্ঘন করা হয়৷ কমিশন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে যাঁরা বিধিভঙ্গ করেছেন তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে গুজরাতের মুখ্য নির্বাচন আধিকারীককে৷ পাশাপাশি যে বৈদ্যুতিন চ্যানেলগুলি ঐ সাক্ষাতকার সম্প্রচার করেছে তাদের এধরনের সম্প্রচার বন্ধ করতে এবং ব্যবস্থা নিতে বলা হয়েছে৷
উল্লেখ্য, বৈদ্যুতিন চ্যানেলে সাক্ষাতকারে রাহুল গান্ধি দাবি করেন, গুজরাতে কংগ্রেস একতরফা জয়ী হবে৷ কারণ, বিজেপির উপর গুজরাতের মানুষ ক্ষুব্ধ৷
এদিকে, বিজেপির বিরুদ্ধে পাল্টা কমিশনে গেছে কংগ্রেস৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেল মন্ত্রী পিয়ুশ গোয়েল, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, অরুন জেটলিদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে কংগ্রেস৷ দলের মুখপাত্র রণদীপ সুরজবালা বলেন, আজ পৃথক স্থানে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখেছেন রেল মন্ত্রী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ফিকির অনুষ্ঠানে রাজনৈতিক ভাষণ রেখেছেন৷ সেখানে তিনি একটি অ্যাপ’র প্রমোট করেছেন৷ তাই, তাঁদের ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছে কংগ্রেস৷ তাছাড়া ২০১৪ লোকসভা নির্বাচনের ঠিক একদিন আগে নরেন্দ্র মোদী একাধিক চ্যানেলে সাক্ষাতকার দিয়েছেন৷ কিন্তু, তখন তাঁর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি, কংগ্রেস মুখপাত্র৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top