News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে দুস্কৃতিদের হাতে খুন পশিমবঙ্গের যুবক
Image

বিহারে দুস্কৃতিদের হাতে খুন পশিমবঙ্গের যুবক

চাপড়া, ১৩ ডিসেম্বর (হি.স.) : বিহারে দুস্কৃতিদের হাতে খুন হল পশিমবঙ্গের এক যুবক| জানা গিয়েছে, বিহারের চাপরা জেলায় লম্বা টেডিঘাট বাজারের কাছে নদীর ধারে দুস্কৃতিরা পেটে ছুরি ঢুকিয়ে এক যুবককে হত্যা করে ওই জায়গায় তার মৃতদেহ ফেলে পালিয়ে যায়| মঙ্গলবার রাতে ওই ঘটনার পর বুধবার সকালে স্থানীয় মানুষেরা ঘটনাস্থলে এসে ওই যুবকের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় থানার পুলিশকে খবর দেয়| খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়| মৃতের নাম সঞ্জয় মাঝি (২০)| বাড়ি মির্জাপুর গ্রামে| এই ঘটনার পর পুলিশ মৃতের পরিবারে খবর দেয়| স্থানীয় মানুষ জানিয়েছে ওই যুবক আসল বাড়ি পশিমবঙ্গের শিলিগুড়িতে| স্থানীয় মানুষের অনুমান লুঠ-পাটের জন্যই ওই যুবককে খুন করা হয়েছে| পরিবার সূত্রে জানা গিয়েছে ওই যুবক নিজের বাড়ি বানানোর জন্য ৭০ হাজার টাকা নিয়ে যাচ্ছিলেন| সেটা মৃত্যুর আগে তার পরিবারকে জানিয়েছিল ওই যুবক| সেই সময় এই ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান| পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর পুলিশি তল্লাশিতে ওই যুবকের টাকার ব্যাগ বা মোবাইল কিছুই পাওয়া যায়নি| সেই কারণেই পুলিশের অনুমান ওই যুবককে লুঠের জন্যই খুন করা হয়েছে| তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top