News Flash

  • Home
  • Uncategorized
  • ফিরতি ডার্বির দিনক্ষণ ঘোষণা করল এআইএফএফ
Image

ফিরতি ডার্বির দিনক্ষণ ঘোষণা করল এআইএফএফ

কলকাতা, ১৩ ডিসেম্বর (হি.স.) : ফিরতি ডার্বির দিনক্ষণ ঘোষণা করল এআইএফএফ৷ প্রাথমিকভাবে ফেডারেশনের তরফে আই-লিগের যে সূচি ঘোষণা করা হয়েছিল, তাতে ১৩ জানুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ৷ তবে নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দেওয়া সূচি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়৷
বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আয়োজক ইস্টবেঙ্গল কর্তাদের জানিয়ে দেওয়া হয়, ওই সময়ে গঙ্গাসাগর মেলার জন্য যুবভারতীতে পর্যাপ্ত পুলিশ কর্মী মোতায়েন করা সম্ভব নয়৷ বাধ্য হয়েই ইস্টবেঙ্গল ক্লাব প্রসঙ্গটি উত্থাপন করে সর্বভারতীয় ফুটবল সংস্থার কাছে৷ এআইএফএফ পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে পরিবর্তিত ক্রীড়াসূচি ঘোষণা করে৷ নতুন সূচি অনুযায়ী আগামী ২১ জানুয়ারি সল্টলেক স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ফিরতি বড় ম্যাচ৷ তবে আগে ঠিক ছিল ম্যাচটি খেলা হবে বিকাল ৫টা থেকে৷ নতুন সূচিতে মোহনবাগান-ইস্টবেঙ্গল লড়াই শুরু হবে দুপুর ২’টোয়৷ ১৩ জানুয়ারি ঘরের মাঠে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে মিনার্ভা পাঞ্জাবের৷ ১৬ জানুয়ারি অ্যাওয়ে ম্যাচে খালিদ জামিলের দল মাঠে নামেব আইজলের বিরুদ্ধে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top