News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক বিভেদ ভুলে শহিদস্মরণ অনুষ্ঠানে সৌজন্যের নজির গড়ল কংগ্রেস-বিজেপি
Image

রাজনৈতিক বিভেদ ভুলে শহিদস্মরণ অনুষ্ঠানে সৌজন্যের নজির গড়ল কংগ্রেস-বিজেপি

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর(হি.স.) : ২০০১ সালে দিল্লির সংসদ হামলায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ থেকে ১৬ বছর আগে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবা এবং জৈশ-ই-মহম্মদের পাঁচজন জঙ্গি দিল্লির সংসদভবনে হামলা চালায়। প্রায় ৪০ মিনিট ধরে সংঘর্ষ চলার পরে ওই পাঁচ জঙ্গিকে খতম করে সেনা। এই হামলায় সংসদে কর্তব্যরত ১৪ জন নিরাপত্তারক্ষী সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারান।
বুধবার সংসদ ভবনে সেইসব শহিদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন, প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি, লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। শহিদ স্মরণ অনুষ্ঠানে গুজরাট নির্বাচনে রাজনৈতিক তিক্ততা ভুলে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সৌজন্যমূলক করমর্দন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ট্যুইটারে এক পোস্ট করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমারা তাঁদের কুর্নিশ জানাই যারা গণতন্ত্রের মন্দিরকে রক্ষা করার জন্য যারা নিজেদের জীবন বলিদান করেছিল। তাঁদের আত্মত্যাগ আমাদের হৃদয়ে ক্ষোদিত করা রয়েছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এক ট্যুইট বার্তায় বলেন, ‘গোটা দেশ সেইসব শহিদদের কুর্নিশ জানায় যারা দৃষ্টান্তমূলক সাহসিকতার সঙ্গে ২০০১ সালে গণতন্ত্রের মন্দিরকে রক্ষা করেছেন। তাঁরা আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।’ সংসদ হামলার দায়ে দোষী সাব্যস্ত হন আফজাল গুরু, শৌকত হুসেন, সার গিলানি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top