নয়াদিল্লি, ১৩ র (হি.স.): অনির্দিষ্টকালের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কের নির্দিষ্ট সময়সীমা পিছিয়ে দিল কেন্দ্রীয় সরকার| এর আগে
কেন্দ্রীয় নির্দেশ ছিল, ২০১৭ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ করতে হবে| নইলে অ্যাকাউন্ট বন্ধ করা হবে| কিন্তু, বুধবার কেন্দ্রের তরফে নোটিশে জানানো হয়েছে, কোনও নির্দিষ্ট সময়সীমা নেই| অর্থাত্ আর কোনও ডেডলাইন রইল না|
উল্লেখ্য, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) ২০০২ আইনে কেন্দ্রের নির্দেশ ছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মিউচুয়াল ফান্ড ও অন্যান্য বিমা পলিসির সঙ্গে আধার যোগ বাধ্যতামূলক| ব্যাঙ্ক অ্যাকাউন্ট-আধার যোগের শেষ দিন ধার্য হয়েছিল চলতি বছরের ডিসেম্বর মাসের ৩১ তারিখ| কিন্তু, বুধবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কোনও নির্দিষ্ট সময়সীমা নেই| গত সপ্তাহে কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট-আধার লিঙ্কের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়াতে চায় কেন্দ্র| এরপর বুধবার কেন্দ্রের তরফে কোনও ডেডলাইন না রেখে বিবৃতি দিয়ে জানানো হল, ‘কোনও নির্দিষ্ট সময়সীমা নেই|’
ব্যাঙ্ক অ্যাকাউন্ট-আধার যোগের কোনও ডেডলাইন রইল না, সিদ্ধান্ত কেন্দ্রের
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















