News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাট নির্বাচনে পাকিস্তান ইস্যুতে কংগ্রেসের পাশে দাঁড়ালেন এনসিপি সুপ্রিমো
Image

গুজরাট নির্বাচনে পাকিস্তান ইস্যুতে কংগ্রেসের পাশে দাঁড়ালেন এনসিপি সুপ্রিমো

মুম্বই, ১৩ ডিসেম্বর (হি.স.) : গুজরাট বিধানসভা নির্বাচনের ভোট প্রচার শেষ হয়ে গেলেও রাজনৈতিক দলগুলির মধ্যে বাকযুদ্ধ এখনও অব্যহত। কিছুদিন আগে গুজরাটে ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী আভিযোগ করেছিলেন পাকিস্তানের প্রাক্তন শীর্ষ আমলা এবং মন্ত্রীদের সঙ্গে মণিশঙ্কর আয়ারের বাড়িতে বৈঠক করেছেন কংগ্রেসের বহু নেতা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং স্বয়ং। সেই প্রসঙ্গে এবার কংগ্রেসের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। এনসিপির ‘জন আক্রোশ হাল্লা বোল’ সমাবেশে তিনি বলেন, ‘এই ধরণের অভিযোগ করার জন্য প্রধানমন্ত্রীর লজ্জা হওয়া উচিত। আপনি প্রাক্তন প্রধানমন্ত্রী(মনমোহন সিং) এবং প্রাক্তন নিরাপত্তা আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।’ শরদ পাওয়ার আরও বলেন, ‘যখন থেকে বিজেপি ক্ষমতায় এসেছে। তারপর থেকে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। তারা নোংরা রাজনীতি করছে। গুজরাট নির্বাচনে জনগণের মনসংযোগ ঘুরিয়ে দেওয়ার জন্য তারা পাকিস্তানের তত্ত্বকে খাড়া করেছে।’
অন্যদিকে প্রায় ৩৭ বছর পরে কোন জনসভায় বক্তব্য রাখলেন শরদ পাওয়ার। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিরুদ্ধেও সোচ্চার হন তিনি। এদিকে সূত্রের দাবি রাজনৈতিক অস্থিত্ব টিকিয়ে রাখার জন্যই গুজরাটে দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগে এনসিপির সুপ্রিমোর এই ধরণের বিতর্কিত মন্তব্য করেছেন।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top