নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১২ ডিসেম্বর৷৷ বিধানসভা ভোটের বিউগল বেজে উঠতেই ক্ষয়িষ্ণু রাজনৈতিক শক্তি পুনরুদ্ধারে মাঠে নেমেছে কংগ্রেস৷
মঙ্গলবার রাজ্য সফরে এসেছেন পশ্চিম জেলার কংগ্রেস পর্যবেক্ষক বিধায়ক রাজকুমার ইমো সিং৷ বিশালগড় বাজারে ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত সভায় বামেদের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজকুমার ইমো সিং৷ তাঁর মতে বিশালগড় কংগ্রেসের শক্তঘাঁটি৷ গত ২৪ বছরে বাম শাসনে উন্নয়ন হয়েছে ক্যাডারদের৷ বড়বড় দালানবাড়ি তৈরী করে উন্নয়ন গল্প শুনিয়ে মানুষকে শোষণ করছে বামেরা৷ স্বৈরাচারী বামফ্রন্ট এবং সাম্প্রদায়িক বিজেপি রুখতে ঘরকোনে কংগ্রেসীদের ভোটের ময়দানে ঝাপিয়ে পড়ার আহ্বান রেখেছেন শ্রীসিং৷ মোদি ও মানিক সখ্যতায় চিটফান্ড কেলেঙ্কারীর সিবিআই তদন্ত হচ্ছেনা৷ কংগ্রেস ক্ষমতায় ফিরলে চিটফান্ড কেলেঙ্কারীর নায়কদের খুঁজে বের করে টাকা ফেরতের চেষ্টা হবে বলে জানিয়েছেন তিনি৷ উপস্থিত ছিলেন পিসিসি সম্পাদক জয়দুল হুসেন, যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি সুশান্ত চক্রবর্তী, মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক প্রমুখ৷

বিশালগড়ে হারানো জমি উদ্ধারে তৎপর কংগ্রেস
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















