নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ বিধানসভা নির্বাচনের মুখে রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি ভোট বয়কট করার প্রস্তুতি নিয়েছে অল
ত্রিপুরা সুকল কম্পিউটার শিক্ষক সংঘ৷ চাকরিচ্যুত ৭০০ জন কম্পিউটার ফ্যাকাল্টিরা ভিন্ন সুরে সরকারের পরিবর্তনের মোক্ষম ভূমিকা নেওয়ার দাবী জানিয়েছেন কম্পিউটার ফ্যাকাল্টিরা৷ অভিযোগ, বামফ্রন্ট সরকার সুপরিকল্পিতভাবে কম্পিউটার শিক্ষকদের চাকরীচ্যুত করেছেন৷ ১০,৩২৩ জন শিক্ষককে রাস্তায় বসানো বামফ্রন্ট সরকার কম্পিউটার ফ্যাকাল্টিদের প্রত্যাশা পূরণ করবে না বলে অভিযোগ করেছেন সংঘের সভাপতি প্রণব দেবনাথ৷ তাঁর অভিযোগ, সরকারীভাবে ২০০৮-২০১৫ পর্যন্ত দুই ধাপে রাজ্যের কম্পিউটার ফ্যাকাল্টিদের ব্যয়িত অর্থের হিসাব নেই৷ বয়স উত্তীর্ণ ফ্যাকাল্টিদের পুনঃনিয়োগ, মানবিক দৃষ্টিকোন থেকে ৭০০ জন চাকরীচ্যুত ফ্যাকাল্টিদের ন্যায্য বকেয়া মিটিয়ে দেওয়ার দাবীতে আন্দোলন তেজী করা হবে বলেও দাবী করেছেন কম্পিউটার শিক্ষক সংঘের সভাপতি৷

ভোট বয়কটের হুশিয়ারী কম্পিউটার ফ্যাকাল্টিদের
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















