নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ বি এস এন এলের কর্মীদের নিয়মিতকরণের দাবীতে আন্দোলনমুখী কর্মচারীরা৷ মঙ্গলবার অল ইউনিয়ন
এন্ড এসোসিয়েশন অফ বিএসএনএল রাজ্য শাখাও দুদিনের ধর্মঘটে সামিল হয়েছেন৷ কামান চৌমুহনী ভারতীয় দূর সঞ্চার নিগম লিমিটেডের প্রধান কার্যালয়ের সামনে ধর্মঘটে সামিল হয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন৷ ইউনিয়নের রাজ্য শাখার কনভেনার শিবশঙ্কর চৌধুরী অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার বিএসএনএলকে বেসরকারীকরণ করার চেষ্টা চালাচ্ছে৷ কর্মচারীদের বেতন পুণর্বিন্যাস নিয়েও কেন্দ্রীয় সরকারের উদাসীনতাকে দায়ী করেন তিনি৷ তার অভিযোগ, ভারত সঞ্চার নিগম লিমিটেডের ৭০ হাজার টাওয়ারগুলিকে বেসরকারী কোম্পানীগুলির হাতে তোলে দিয়ে লাভজনক সংস্থটাকে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে কেন্দ্র৷ বিএসএনএলের হাজার হাজার কর্মচারীদের বেতন পুনর্বিন্যাস ইস্যুতে আন্দোলনের ঝাঁচ বাড়াচ্ছে বলেও সমালোচনায় মুখর হয়েছেন অল ইউনিয়ন এন্ড এসোসিয়েশন অফ বিএসএনএল রাজ্য শাখার নেতৃত্বরা৷

বিএসএনএল কর্মীদের ধর্মঘটে পরিষেবা বিঘ্নিত
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















