News Flash

  • Home
  • Uncategorized
  • মন্দিরে হামলা, বিজেপিকে দায়ী করল সিপিআইএম
Image

মন্দিরে হামলা, বিজেপিকে দায়ী করল সিপিআইএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ রাজ্যের বিভিন্ন স্থানের মন্দিরগুলিতে হামলা চালিয়ে অস্থির বাতাবরণ সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে বলে সিপিআইএম অভিযোগ করেছেন৷ পার্টির মতে, এখন পর্যন্ত এই সমস্ত ঘটনায় যারা ধরা পড়েছে তারা সকলেই বিজেপির কর্মী৷ সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্য সম্পাদক বিজন ধর মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্যে ইতিপূর্বে কখনই ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে হামলা চালানোর মতো কোনও ঘটনা ঘটেনি৷ আচমকা রাজ্যের কিছু এলাকায় এ ধরণের ঘটনা সংঘটিত হচ্ছে৷ এর পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে৷ তিনি বলেন, রাজ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে৷ ইতোপূর্বে জাতি-উপজাতির মধ্যে সংঘাত বাঁধানোর চেষ্টা হয়েছিল৷ কিন্তু তা ব্যর্থ হয়েছে৷ এখন হিন্দু-মুসলমানের মধ্যে ধর্মীয় উম্মাদানা সৃষ্টি করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে৷ এখন পর্যন্ত এ সব ঘটনায় যাঁরা ধরা পড়েছে তারা সকলেই সক্রিয় বিজেপি’র কর্মী৷ তিনি বলেন, রাজ্যের সামগ্রিক পরিস্থিতিকে অশান্ত করে তোলার চেষ্টা চলছে৷ কিন্তু রাজ্যে শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে চোখ কান খোলা রাখতে হবে৷ বিশেষ করে ধর্ম-বিশ্বাসীদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে বলে তিনি উল্লেখ করেন৷ রাজ্যে আরএসএস প্রধান মোহন ভাগবতের আগমনের খবরে শাসকদল সিপিআইএম সতর্ক, তবে আতঙ্কিত নয় বলে জানিয়েছে পার্টি৷ নির্বাচনের আগে রাজ্যে এসে নাশকতামূলক কার্যকলাপ বৃদ্ধিতে তিনি উৎসাহ দিয়ে যাবেন বলেও সিপিআইএম অভিযোগ তুলেছে৷
ছামনুতে এক সিপিআইএম কর্মীর খুনের ঘটনায় যুক্ত সন্দেহে গ্রেপ্তার ব্যক্তিকে বিজেপি-র কর্মী বলে দাবি করেছে সিপিআইএম৷ শুধু তাই-ই নয়, ওই ব্যক্তি আত্মসমর্পণকারী উগ্রপন্থী বলে পার্টি দাবি করেছে৷ অন্যদিকে সর্ভভারতীয় মহিলা নেত্রী বিজয়া রাহাটকারের অভিযোগগুলি সিপিআইএম খন্ডন করেছে৷
সিপিআইএমের রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, বিজেপির বহিঃরাজ্যের নেতারা ত্রিপুরায় এসে সম্পূর্ণ বিভ্রান্তিকর মন্তব্য করেছেন৷ বাস্তবের সঙ্গে এর কোনও সঙ্গতি নেই৷ বিজয়া রাহাটকার মন্তব্য করেছেন, বিবাহ বিচ্ছেদ হওয়া মহিলাদের ভাতা দেওয়া মানে বিবাহ বিচ্ছেদকে উৎসাহিত করার শামিল৷ মনুসংহিত্য অনুযায়ী মহিলাদের স্থান পুরুষের পায়ের তলায়৷ বিজেপি তাতেই বিশ্বাস করে৷ আর তাই তিনি এই ধরণের মন্তব্য করেছেন৷ তিনি অভিযোগক করেন, ছামনুতে সিপিআইএমের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে৷ এই ঘটনায় যুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃত ব্যক্তি আত্মসমর্পণকারী জঙ্গি এবং বর্তমানে বিজেপি নেতা৷
তিনি বলেন, রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি৷ এ সব যে কোনও মূল্যে প্রতিহত করতে হবে৷
সি পি আইএমের রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, এর আগেও মোহন ভাগবত রাজ্যে এসেছেন৷ তবে এখন নির্বাচনের আগে তাঁর রাজ্যে আসা যথেষ্ট প্রাসঙ্গিক৷ এই রাজ্যেও নাশকতামূলক কার্যকলাপ নতুন উদ্যমে শুরু করানোর জন্য তিনি আসছেন৷ যা দেশের অন্যত্র চলছে৷ এক প্রশ্ণের উত্তরে বিজন ধরে বলেন, আরএসএস-এর তরফে সমস্ত রাজনৈতিক দলগুলিকে মোহন ভাগবতের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও সিপিআইএম কোনও অবস্থাতেই সেখানে যাবে না৷ যাওয়ার প্রশ্ণই উঠে না৷ কারণ জন্মলগ্ণ থেকেই উভয়ের মতাদর্শ সমান্তরালভাবে পৃথক৷ তবে কমরেডরা সতর্ক থাকবেন৷ সামগ্রিক পরিস্থিতির দিকে লক্ষ রাখবেন৷ উল্লেখ করা যেতে পারে, আগামী ১৬ ডিসেম্বর আরএসএস-প্রধান মোহন ভাগবত তিনদিনের রাজ্য সফরে আগরতলায় আসছেন৷ আর ১৭ ডিসেম্বর প্রকাশ্যে জমায়েতে তিনি বক্তব্য পেশ করবেন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top