News Flash

  • Home
  • Uncategorized
  • আসল ও নকলের টানাপোড়নে ত্রিধা বিভক্ত চাকুরীচ্যুত শিক্ষকদের আন্দোলন
Image

আসল ও নকলের টানাপোড়নে ত্রিধা বিভক্ত চাকুরীচ্যুত শিক্ষকদের আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ আসল ও নকলের টানাপোড়নে ত্রিধাবিভক্ত চাকুরীচ্যুত শিক্ষকদের আন্দোলন৷ পাশাপাশি চাকুরীচ্যুত ১০৩২৩ জন শিক্ষকদের মধ্যে আসল আন্দোলনকারীদের নিয়ে দ্বন্দ্বে রাজ্যবাসী৷ মহাকরণে যাবার পথ অবরুদ্ধ করে রাখা কিংবা জাতীয় সড়ক ও রেল অবরোধ এই সমস্ত আন্দোলন থেকে সমদূরত্ব বজায় রেখেছে চাকুরীচ্যুত শিক্ষকদের একটি গোষ্ঠি৷ তাতে স্পষ্ট, চাকুরীচ্যুত শিক্ষকদের আন্দোলন ত্রিধাবিভক্ত৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে চাকুরীচ্যুত শিক্ষকদের একটি গোষ্ঠি মহাকরণের পথ, জাতীয় সড়ক এবং রেল অবরোধকারীদের কড়া ভাষায় সমালোচনা করেছে৷ অবরোধের নামে আন্দোলনকারীরা বিভ্রান্ত করে ঐ গোষ্ঠি দাবি করেছে৷ তবে, কর্ম সংস্থানের প্রশ্ণে অবরোধকারী চাকুরীচ্যুত শিক্ষকদের পাশেই রয়েছে এই গোষ্ঠির শিক্ষকরা৷ তাঁদের মতেও, রাজ্য সরকারের ভুল নিয়োগনীতির কারণেই ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল হয়েছে৷
এদিন সংবাদিক সম্মেলনে ‘আমরা ১০৩২৩’ ব্যানারে চাকুরীচ্যুত শিক্ষকদের একটি গোষ্ঠি এদিন অবরোধ আন্দোলনের কড়া সমালোচনা করেছে৷ তাদের বক্তব্য, ১০৩২৩ জন চাকুরীচ্যুত শিক্ষকদের মধ্যে একতা রয়েছে এমনটা মনে করছিনা৷ বৃহৎ সংখ্যক চাকুরীচ্যুত শিক্ষকদের শক্তি হ্রাস করার জন্য চেষ্টা চলছে৷ এই গোষ্ঠির পক্ষে শিক্ষক ভাস্কর দেব বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পর ১০৩২৩ জন চাকুরীচ্যুত শিক্ষকদের বিভিন্ন গোষ্ঠিতে বিভাজিত হয়ে আন্দোলন করতে লক্ষ্য করা যাচ্ছে৷ তিনি বলেন, আন্দোলনে কোন আপত্তি নেই৷ কিন্তু, রেল ও জাতীয় সড়ক এবং মহাকরণের পথে অবরোধ মেনে নেওয়া যায়না৷ এই হটকারি সিদ্ধান্তের সাথে সহমত পোষণ করছিনা৷ তাঁর বক্তব্য, ১০৩২৩ এই নাম ব্যবহার করে অস্থিরতার পরিবেশ তৈরি করা হচ্ছে৷ তাই তিনি অবরোধকারী চাকুরীচ্যুত শিক্ষকরা বিভ্রান্ত বলে তোপ দাগেন৷ তিনি জানান, ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিলের ঘটনায় বুধবার আগরতলায় মিছিল ও সমাবেশ সংগঠিত করা হবে৷ এদিন এই গোষ্ঠির শিক্ষকরা দাবি করেন, রাজ্য সরকার তাদের কাজের নিশ্চিয়তা দেবেই৷ তাতে মনে হয়েছে, এই গোষ্ঠির শিক্ষকরা রাজ্য সরকার এবং শাসক দলের প্রতি আনুগত্য প্রকাশ করছে৷
অবশ্য কর্মসংস্থানের প্রশ্ণে সকলেই একসুরে দাবি তুলেছেন৷ অবরোধকারী চাকুরীচ্যুত শিক্ষকরাও কর্মসংস্থান সুনিশ্চিতের দাবিতে আন্দোলন চালিয়েছেন৷ এদিন সাংবাদিক সম্মেলনে এই গোষ্ঠিও কর্মসংস্থানের নিশ্চিয়তার দাবি তুলেছেন৷ তাঁদের বক্তব্য, শিক্ষক কিংবা অশিক্ষক যে কোন পদেই কর্মসংস্থান নিশ্চিত হোক চাইছেন তাঁরা৷ পাশাপাশি এই গোষ্ঠির শিক্ষকরা স্বীকার করেছেন, রাজ্য সরকারের ভুল নিয়োগনীতির কারণেই তাঁদের চাকুরী বাতিল হয়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top