News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনী প্রচারের অন্তিম দিনে চমক, সমুদ্র বিমানে চড়ে মেহসানায় গেলেন প্রধানমন্ত্রী
Image

নির্বাচনী প্রচারের অন্তিম দিনে চমক, সমুদ্র বিমানে চড়ে মেহসানায় গেলেন প্রধানমন্ত্রী

আহমেদাবাদ, ১২ ডিসেম্বর (হি.স.): গুজরাট বিধানসভা নির্বাচনী প্রচারের অন্তিম দিনে চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| আহমেদাবাদ শহরে রোড শো-এর অনুমতি না মেলায় সবরমতী নদীপথে সমুদ্র বিমানে চড়ে মেহসানা জেলায় গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| আগামী ১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার গুজরাটে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন| নির্বাচনী প্রচার শেষ হচ্ছে মঙ্গলবারই| নির্বাচনী প্রচারের শেষ দিন অর্থাত্ মঙ্গলবার আহমেদাবাদ সিটিতে জনসভা করার আবেদন করেছিলেন বিজেপি এবং কংগ্রেস| কিন্তু, নিরাপত্তার কারণে বিজেপি ও কংগ্রেসকে জনসভা করার অনুমতি দেয়নি পুলিশ-প্রশাসন|
সে জন্যই নির্বাচনী প্রচারের শেষ দিনে চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সবরমতী নদীপথে সমুদ্রবিমানে চড়ে ১৮০ কিলোমিটার দূরে ধারোই বাঁধে পেঁৗছন প্রধানমন্ত্রী| মেহসানার আম্বাজি মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার শুরু করেন| উল্লেখ্য, গুজরাটে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন আগামী ১৪ ডিসেম্বর| ১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার উত্তর এবং সেন্ট্রাল গুজরাটের ৯৩টি আসনে ভোটদান প্রক্রিয়া চলবে| ফল ঘোষণা হবে আগামী ১৮ ডিসেম্বর|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top