রামেশ্বরম (তামিলনাড়ু), ১২ ডিসেম্বর (হি.স.): আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে শ্রীলঙ্কা টেরিটোরিয়ালে মাছ ধরার অপরাধে তামিলনাড়ুর বাসিন্দা
২৭ জন ভারতীয় মত্স্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কা নৌসেনা| ধৃত মত্স্যজীবীরা তামিলনাড়ুর পুদুকোট্টাই জেলার জেগাদাপট্টিনাম এবং কোট্টাইপট্টিনাম-এর বাসিন্দা| গ্রেফতারের পাশাপাশি ধৃত মত্স্যজীবীদের ব্যবহৃত মাছ ধরার পাঁচটি নৌকাও আটক করা হয়েছে| অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ফিসারিশ ডিপার্টমেন্ট (পুদুকোট্টাই) কুমারেসন জানিয়েছেন, শ্রীলঙ্কা উপকূল বরাবর নেদুনথেভুর কাছে মাছ ধরার অপরাধে মঙ্গলবার ভোরে গ্রেফতার করা হয়েছে ২৭ জন তামিল মত্স্যজীবীকে| পাশাপাশি আটক করা হয়েছে মত্স্যজীবীদের মাছ ধরার পাঁচটি নৌকাও| গ্রেফতার করার পর তামিল মত্স্যজীবীদের শ্রীলঙ্কার কাঙ্গেসান্থুরাই নিয়ে যাওয়া হয়েছে|
অপর একটি ঘটনায়, সোমবার সন্ধ্যায় অন্তত ৩,০০০ জন মত্স্যজীবী ৫০০টি নৌকায় চেপে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন| কিন্তু, শ্রীলঙ্কা নৌবাহিনী শূন্যে গুলি চালালে ভারতীয় মত্স্যজীবীরা ফিরে আসতে বাধ্য হন| রামেশ্বরম ফিশারম্যান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এস এমেরিট জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় ৫০০টি নৌকায় চেপে অন্তত ৩,০০০ জন মত্স্যজীবী সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন| কচ্ছাথেভুর কাছে ভারতীয় মত্স্যজীবীরা মাছ ধরার সময় শ্রীলঙ্কা নৌবাহিনী এসে শূন্যে গুলি চালায়| এরপরই ফিরে আসতে বাধ্য হন ভারতীয় মত্স্যজীবীরা|
উল্লেখ্য, গত নভেম্বর মাসে বহুবার ভারতীয় মত্স্যজীবীদের গ্রেফতার করেছিল শ্রীলঙ্কা নৌসেনা| চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার তামিল মত্স্যজীবীদের গ্রেফতার করল শ্রীলঙ্কা নৌসেনা| গত ২ ডিসেম্বর শ্রীলঙ্কা উপকূল বরাবর নেদুনথেভুর কাছে মাছ ধরার অপরাধে গ্রেফতার করা হয় ২০ জন তামিল মত্স্যজীবীকে| পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় মত্স্যজীবীদের মাছ ধরার দু’টি নৌকাও|

আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অপরাধ, ধৃত ২৭ জন তামিল মত্স্যজীবী
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















