বার্লিন, ১২ ডিসেম্বর (হি.স.): স্লোভাকিয়া সংলগ্ন অস্ট্রিয়া সীমান্তের কাছে প্রাকৃতিক গ্যাস প্ল্যান্টে জোরালো বিস্ফোরণে প্রাণ হারালেন এক জন| বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন| রিজিওনাল রেড ক্রস আধিকারিক সোনজা কেল্লের জানিয়েছেন, মঙ্গলবার সকালে স্লোভাকিয়া সংলগ্ন অস্ট্রিয়া সীমান্তের কাছে ভিয়েনার পূর্বে বৌমগার্টেন এন দের মার্চ এলাকায় অবস্থিত প্রাকৃতিক গ্যাস প্ল্যান্টে জোরালো বিস্ফোরণ হয়| বিস্ফোরণের পরই প্ল্যান্টে আগুন ধরে যায়| দাউ দাউ করে জ্বলতে থাকে প্ল্যান্ট| প্ল্যান্টে জোরালো বিস্ফোরণ মৃতু্য হয়েছে এক জনের| আহত হয়েছেন অন্তত ১৮ জন| দু’টি মেডিক্যাল হেলিকপ্টারে করে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে|
কি কারণে প্রাকৃতিক গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ হল তা এখনও পর্যন্ত জানা যায়নি| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণে বিস্ফোরণ হয়েছে| কর্তৃপক্ষ বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখছে|
অস্ট্রিয়ায় প্রাকৃতিক গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে মৃত এক, আহত ১৮
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















