News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরীচ্যুত শিক্ষকদের মেয়াদ বৃদ্ধি ও নতুন পদ নিয়ে সুপ্রিমকোর্টে

চাকুরীচ্যুত শিক্ষকদের মেয়াদ বৃদ্ধি ও নতুন পদ নিয়ে সুপ্রিমকোর্টে

মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ চাকুরীচ্যুত শিক্ষকদের চাকুরীর মেয়াদ বাড়ানো, আদালত অবমাননা এবং চাকুরীচ্যুত শিক্ষকদের মধ্যে স্নাতক শিক্ষকদের পক্ষ থেকে দায়ের করা আবেদন সবকটি সুপ্রিমকোর্টে শুনানি হয়েছে সোমবার৷ কিন্তু, কোন মামলা এবং আবেদনের উপর এদিন শুনানি সম্পন্ন হয়নি৷ সুপ্রিমকোর্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ১৪ ডিসেম্বর৷
এদিন সুপ্রিমকোর্টের বিচারপতি আদর্শ কুমার গোয়েল এবং বিচারপতি উদয় উমেশ ললিতের ডিভিশন বেঞ্চে ঐ মামলা এবং আবেদনগুলির উপর শুনানি হয়েছে৷ রাজ্যে ৩১ ডিসেম্বরের পর শিক্ষক স্বল্পতা দেখাদেবে, তাই ১০৩২৩ জন চাকুরীচ্যুত শিক্ষকদের চাকুরীর মেয়াদ বাড়ানোর আবেদন সুপ্রিমকোর্টে জানিয়েছে রাজ্য সরকার৷ এদিকে ১২০০০ অশিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আদালত অবমাননার অভিযোগ এনে রাজ্য সরকারের বিরুদ্ধে একটি মামলা হয়েছে৷ তাছাড়া, চাকুরীচ্যুত শিক্ষকদের মধ্যে স্নাতক শিক্ষকদের পক্ষ থেকেও একটি আবেদন সুপ্রিমকোর্টে জমা দেওয়া হয়েছে৷ স্নাতক শিক্ষকরা সুপ্রিমকোর্টে স্পেশাল লিভ পিটিশন দাকিল করার অনুমতি চেয়ে এই আবেদন করেছেন৷ সোমবার সবকটির শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে৷ এবিষয়ে এদিন সন্ধ্যায় মহাকরণে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী জানিয়েছেন, চাকুরীচ্যুত শিক্ষকদের চাকুরীর মেয়াদ বৃদ্ধি এবং অশিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত মামলাটি সুপ্রিমকোর্টে শুনানি হয়েছে৷ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল এবং বরিষ্ঠ আইনজীবীরা মামলার বিষয়ে ভালো সওয়াল করেছেন৷ এদিন, মামলাকারীরা সময় চেয়েছিলেন৷ তাই সুপ্রিমকোর্ট পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর ধার্য করেছে৷
শিক্ষামন্ত্রী বলেন, চাকুরীচ্যুত শিক্ষকদের চাকুরীর মেয়াদ বৃদ্ধি এবং অশিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের পক্ষে বিভিন্ন যুক্তি আদালতে তুলে ধরা হয়েছে৷ তাতে ইতিবাচক ফল মিলবে বলে শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেছেন৷ তিনি বলেন, সুপ্রিমকোর্টে বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে৷ ৩১ ডিসেম্বরের পর সারারাজ্যে শিক্ষক স্বল্পতা মারাত্মক ভাবে দেখাদেবে৷ তাতে রাজ্যের সুকল গুলি পরিচালনায় মুসকিল হবে৷ তিনি জানান, সুপ্রিম কোর্ট ১০৩২৩ জন শিক্ষকের চাকুরীচ্যুতির রায় ঘোষণার পর প্রথম ধাপে টিআরবিটি’র মাধ্যমে ১৯২০ জন শিক্ষক পাওয়া গেছে৷ ফলে ৩১ ডিসেম্বরের পর বিরাট সংখ্যক শিক্ষকের ঘাটতি পূরণ করা রাজ্যের পক্ষ্যে সম্ভব হবে না৷ তাছাড়া, ১২০০০ অশিক্ষক পদের সাথে এই মামলা কোন সম্পর্ক নেই বলে সুপ্রিম কোর্টে যুক্তি তুলে ধরেন রাজ্য সরকারের পক্ষের আইনজীবীরা৷ পাশাপাশি আদালতের কাছে আবেদন জানান, অশিক্ষক পদে নিয়োগে স্থগিতাদেশ তুলে দেওয়ার জন্য৷ অবশ্য আদালত অশিক্ষক পদে নিয়োগে স্থগিতাদেশ তুলে দেয়নি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top