News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি ক্ষমতায় এলে চাকরীচ্যুত শিক্ষকদের কর্ম সংস্থানের প্রতিশ্রুতি
Image

বিজেপি ক্ষমতায় এলে চাকরীচ্যুত শিক্ষকদের কর্ম সংস্থানের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ বিজেপি সরকার ক্ষমতায় এলে প্রথম ক্যাপিনেটেই ১০,৩২৩ চাকরীচ্যুত শিক্ষককে সুনিশ্চিত কর্ম সংস্থানের উপযুক্ত ব্যবস্থা সম্পর্খে ঘোষণা দেবে৷ আর তা হবে সম্পূর্ণ আইন সঙ্গত ভাবে৷ বিজেপিরি প্রদেশ প্রভারী অধ্যাপক অলক ভট্টাচার্য্য রবিবার বিকালে ১০৩২৩ চাকরীচ্যুত শিক্ষক সম্পর্কে পার্টীর অবস্থান স্পষ্ট করে দিয়ে বলেন, শিক্ষক সমাজের মেরুদণ্ড৷ আর এই শিক্ষকদের উপরই বল প্রয়োগ করেছে বামফ্রন্ট সরকার৷ তাদের চাকরি দেওয়ার ক্ষমতা নেই৷ কিন্তু গণতান্ত্রিক আন্দোলন করার অধিকারটুকুও কেরে নেওয়া হচ্ছে৷ তিনি বলেন, এটা ঠিক যে জাতীয় সড়ক এবং রেল পথ অবরোধ করে দিলে রাজ্যবাসীকে জটিল সমস্যার মধ্যে পরতে হয়৷ কিন্তু যেভাবে তাদের তুলে দেওয়া হয়েছে তাতে প্রমাণ হয়ে যায়, ইতিপূর্বের আইপিএফটির অবরোধের পেছনে সিপিআইএমের প্রত্যক্ষ মদত ছিল৷ আর তাই তাদের অবরোধ দীর্ঘ স্থায়ী হয় এবং পুলিশ কোন হস্তক্ষেপ করেনি৷ ড, অলক ভট্টাচার্য্য আরও বলেন, তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই তাদের দাবি পূরণ এবং অবরোধ মুক্ত করার প্রচেষ্টা চালানো যেতে৷ বিজেপি সরকার ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেটেই ১০৩২৩ চাকরীচ্যুত শিক্ষককে আইনসংগত ভাবে কর্ম সংস্থানের স্থায়ী উপযুক্ত ব্যবস্থা করে দেবার জন্য বিজেপি প্রতিশ্রুতি বদ্ধ৷ তিনি আরও বলেন, মিথ্যা আশ্বাস আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শিক্ষকদের আন্দোলনকে এতদিন দমিয়ে রাখার পর এবার আন্দোলন দমাতেও নেতিবাচক পথকেই বেছে নিয়েছে তথাকথিত শ্রমিক ও কর্মচারী দরদি সরকার৷ রাজ্য সরকারের দ্বিচারিতায় ভুগছে৷ একদিকে শিক্ষামন্ত্রী মহাকরণে বসে বলছেন যে শিক্ষকদের অবরোধ আন্দোলন প্রত্যাহার করতে কোনও বল প্রয়োগ করা হবে না আবার এর পরেই পুলিশ দিয়ে তাদের হটানো হল৷ সরকারটা কে চালাচ্ছে তা নিয়েই প্রশ্ণ উঠে৷ এমন দেউলিয়া সরকার আর কোথাও নেই৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top