News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টিতে চড়িলামে জাতীয় সড়ক মরণ ফাঁদ, দিনভর যাত্রী দুর্ভোগ
Image

বৃষ্টিতে চড়িলামে জাতীয় সড়ক মরণ ফাঁদ, দিনভর যাত্রী দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ ডিসেম্বর৷৷ দুই দিনের বৃষ্টিতে চড়িলামের পরিমল চৌমুহনীর উপর জাতীয় সড়কের মরণ ফাঁদে পরিণত হয়েছে৷ মাঝারী বৃষ্টিতে রাস্তা দিয়ে বড় বড় গাড়িগুলো যাতায়াত করতে পারছে না৷ গত শনিবার যদিও ঠিকঠাক ভাবে চলছিল, কিন্তু রবিবার সকাল থেকে জাতীয় সড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে৷ উদয়পুর গামী গাড়িগুলো জমাট বাধে রাস্তায় অন্যদিকে আগরতলা থেকে আসা গাড়িগুলো এসে মুখোমুখি জট বেধে টানা একঘন্টা আটকে স্তব্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক৷ কিন্তু কর্তৃপক্ষের কোন হোলদোল লক্ষ্য করা যায়নি ঘটনাস্থলে৷ জাতীয় এর কাজ দেওয়া হয়েছে কে এম সি কর্তৃপক্ষকে কর্তৃপক্ষের গাফিলতিতে সমস্ত যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়েছে রবিবার৷ অন্তত ১০ থেকে ১৫টি দ্বিচক্র যান উল্টে যায় পরিমল চৌমুহনী এলাকায়৷ কিন্তু পরিমল চৌমুহনী এলাকা থেকে চড়িলাম সুকল সংলগ্ণ এলাকা পর্যন্ত দীর্ঘ লাইন পড়ে যায় অসংখ্য গাড়ির৷ দেখা গেছে যান চলাচল যখন স্তব্ধ হয়ে পড়ে তখনও কে এম সি কর্তৃপক্ষ তরফ থেকে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ জাতীয় সড়কের অবস্থা খানাখন্দে ও বড় বড় গর্তে পরিণত হয়েছে৷ সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে সন্ধ্যায়  জাতীয় সড়কে মন্ত্রীর গাড়িও আটকে পরে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top