News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি কর্মীকে মারধোর, জাতীয় সড়ক অবরোধ
Image

বিজেপি কর্মীকে মারধোর, জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ সংখ্যালঘু অংশের এক বিজেপি কর্মীকে মারধোরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে উদয়পুর৷ অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে জাতীয় সড়ক অবারোধ করেছে বিজেপি কর্মীরা৷ উদয়পুরের সোনামুড়া চৌমুহনীতে বিজেপির স্থানীয় নেতা মান্নান মিয়া সরকারকে শাসক দলীয় ক্যাডার বাহিনী মারধোর করেছে বলে অভিযোগ৷ আচমকা আক্রমণে বিজেপির এই স্থানীয় নেতা গুরুতর ভাবে জখম হয়েছেন বলে জানাগেছে৷ বিজেপির জনসম্পর্ক প্রমুখ ড, অলোক ভট্টাচার্য জানিয়েছেন, রবিবার সকালে সংখ্যালখু াংশের এই লেতাকে প্রচণ্ড মারধোর করা হয়েছে৷ সম্প্রতি সংখ্যালঘু অংশের জনগণ ক্ষমতাসীন সিপিআইএম এর উপর বীতশ্রদ্ধ  হয় বিজেপিতে সামিল হচ্ছেন৷ আর এতেই ক্ষুব্ধ ক্যাডার বাহিনী৷ তিনি জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে৷ থানায়্য অভিযোগ জানিয়ে কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি৷ ফলে বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করতে হয়েছে বিজেপি কর্মীদের৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top