নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ সংখ্যালঘু অংশের এক বিজেপি কর্মীকে মারধোরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে উদয়পুর৷ অভিযুক্তদে
র গ্রেফতারের দাবীতে জাতীয় সড়ক অবারোধ করেছে বিজেপি কর্মীরা৷ উদয়পুরের সোনামুড়া চৌমুহনীতে বিজেপির স্থানীয় নেতা মান্নান মিয়া সরকারকে শাসক দলীয় ক্যাডার বাহিনী মারধোর করেছে বলে অভিযোগ৷ আচমকা আক্রমণে বিজেপির এই স্থানীয় নেতা গুরুতর ভাবে জখম হয়েছেন বলে জানাগেছে৷ বিজেপির জনসম্পর্ক প্রমুখ ড, অলোক ভট্টাচার্য জানিয়েছেন, রবিবার সকালে সংখ্যালখু াংশের এই লেতাকে প্রচণ্ড মারধোর করা হয়েছে৷ সম্প্রতি সংখ্যালঘু অংশের জনগণ ক্ষমতাসীন সিপিআইএম এর উপর বীতশ্রদ্ধ হয় বিজেপিতে সামিল হচ্ছেন৷ আর এতেই ক্ষুব্ধ ক্যাডার বাহিনী৷ তিনি জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে৷ থানায়্য অভিযোগ জানিয়ে কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি৷ ফলে বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করতে হয়েছে বিজেপি কর্মীদের৷

বিজেপি কর্মীকে মারধোর, জাতীয় সড়ক অবরোধ
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















