News Flash

  • Home
  • Uncategorized
  • হত মহারাষ্ট্রের ঘাতক চিতা, গুলি করে মারা হল সাতজনের হত্যাকারীকে
Image

হত মহারাষ্ট্রের ঘাতক চিতা, গুলি করে মারা হল সাতজনের হত্যাকারীকে

নাসিক, ১০ ডিসেম্বর (হি.স.): অবশেষে হত ঘাতক চিতা | সাতজন মানুষকে হত্যা করা চিতাবাঘকে গুলি করে মারা হল।
গত একমাস ধরে মহারাষ্ট্রে তাণ্ডব চালিয়ে শিশু ও মহিলা সহ সাতজনকে মেরে ফেলেছিল একটি চিতাবাঘ। গতকাল রাতে জলগাঁও জেলায় চালিসগাঁও মহকুমার অন্তর্গত ভারখেড়ে গ্রামে বন দফতরের আধিকারিকরা গুলিকরে মারে ওই ঘাতক চিতাবাঘটিকে |
গত ৭ ডিসেম্বর, ভাড়খেড়ে গ্রামের বাসিন্দা ৬ বছরের এক শিশুকে বাড়ি থেকে টেনে এনে মেরে ফেলে চিতাবাঘটি। এরপরই, চিতাবাঘটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় বন দফতর।
মুখ্য রেঞ্জ ফরেস্ট অফিসার রাম রাও জানান, নয়াদিল্লি ও হায়দরাবাদ থেকে তিনজন শ্যুটারকে আনা হয়। ভারখেড়ের আশেপাশে দশটি খাঁচাও তৈরি করা হয়। তিনি জানান, রাত সাড়ে ১১টা নাগাদ হায়দরাবাদের শ্যুটার নবাব মালিক দেখতে পান চিতাবাঘটিকে। তিনিই গুলি করে মারেন ওই জন্তুকে।
বন দফতরের আধিকারিকরা জানান, একাধিক শিশু ও এক মহিলা সহ মোট সাতজনকে হত্যা করেছিল চিতাবাঘটি। গত ৭ তারিখ, ভাড়খেড়ে গ্রামের বাসিন্দা ৬ বছরের একটি ছেলেকে বাড়ি থেকে টেনে এনে মারে চিতাবাঘটি। এরপরই, জন্তুটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় বন দফতর।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top