News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ১১২ রানে শেষ ভারতীয় ইনিংস, লড়লেন একা ধোনি
Image

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ১১২ রানে শেষ ভারতীয় ইনিংস, লড়লেন একা ধোনি

ধর্মশালা, ১০ ডিসেম্বর (হি.স.): বিরাটহীন প্রথম ম্যাচে ম্যাচে ১১২ রানে শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস৷ ধর্মশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে শুরু থেকেই ধসে পড়েল ভারতের ব্যাটিং ৷ টিম ইন্ডিয়াকে লজ্জার হাত থেকে বাঁচালেন মহেন্দ্র সিং ধোনি ৷ প্রাক্তন অধিনায়ক হাফ-সেঞ্চুরি না-করলে ১০০ রানের গণ্ডি টপকাতে পারত না টিম রোহিত ৷
ধর্মশালা শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১২ রানে অলআউট হয়ে গেল ভারত। লড়াই করলেন একা মহেন্দ্র সিংহ ধোনি। তিনি ৬৫ রান করলেন। ধোনি ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যানই ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ধোনি ছাড়া দু’অঙ্কের রান করেছেন শুধু হার্দিক পাণ্ড্য (১০) ও কুলদীপ যাদব (১৯)। ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন সুরঙ্গা লাকমল।
আজ শুরু থেকেই শ্রীলঙ্কার দাপট দেখা যায়। দিনের দ্বিতীয় ওভারের শেষ বলে শিখর ধবনকে (০) এলবিডব্লু করে দেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। পঞ্চম ওভারের প্রথম বলেই এই সিরিজে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে (২) ফেরান সুরঙ্গা লাকমল। নবম ওভারে লাকমলেরই শিকার হন দীনেশ কার্তিক (০)। ১৩-তম ওভারে মণীশ পাণ্ডেকে (২) আউট করেন লাকমল। ১৪-তম ওভারে শ্রেয়াস আয়ারকে (৯) বোল্ড করে দেন নুয়ান প্রদীপ। তিনিই হার্দিককে ফেরান। ভুবনেশ্বরকে ফেরান লাকমল। কুলদীপকে আউট করেন আকিলা ধনঞ্জয়। জসপ্রীত বুমরাহকে ফেরান সচিত পথিরানা। থিসারা পেরেরার বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন ধোনি।
টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হারানোর পর আত্মবিশ্বাস নিয়েই একদিনের সিরিজ খেলতে নামে ভারতীয় দল। বিরাটরা এর আগে টানা পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছেন। এই সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে পারলে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে টপকে আইসিসি র্যা ঙ্কিংয়ে এক নম্বরে পৌঁছে যাবে। সেই লক্ষ্যেই আজ মাঠে নামেন রোহিতরা। কিন্তু শুরুটা হল ঠিক উল্টো। ২৯ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর ভারতীয় দল কত রান করতে পারবে, সেটা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। শেষপর্যন্ত অবশ্য ধোনির লড়াইয়ের সুবাদে ১১২ রান টপকাতে পারল ভারত।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top