News Flash

  • Home
  • Uncategorized
  • ধুমধাম করে দিওয়ালির মতই অযোধ্যায় হোলিও পালন করবে যোগী সরকার
Image

ধুমধাম করে দিওয়ালির মতই অযোধ্যায় হোলিও পালন করবে যোগী সরকার

লখনউ, ১০ ডিসেম্বর (হি.স.): অযোধ্যায় যেভাবে ধুমধাম করে দিওয়ালি পালন করা হয়েছে, এবার তেমন করেই হোলিও পালন করবে যোগী আদিত্যনাথ সরকার৷ ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বিভিন্ন অনুষ্ঠান পালন করার মাধ্যমে দেশের প্রতি নিজেদের কর্তব্য পালন করবে যোগি সরকার৷ তাঁর এই ঘোষণায় অবশ্য ধর্মীয় সুড়সুড়ি দেখতে পাচ্ছেন বিরোধীরা৷ তবে তাতে ভ্রূক্ষেপ নেই আদিত্যনাথের৷ তিনি বলেছেন, সংস্কৃতি ও কৃষ্টি একটা দেশের প্রাণ৷ তার সঠিক পরিচর্যা ও সংরক্ষণ না হলে সেই দেশ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে৷ উত্তরপ্রদেশ সরকার সেই বিষয়ে অত্যন্ত সংবেদনশীল৷ তাই দেশের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর বলে পরিস্কার জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| এখন থেকেই হোলির পরিকল্পনার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি৷ তবে তার সাথে এটাও জানিয়েছেন যে শুধু হিন্দু ধর্মের উৎসব নয়, সব ধর্মেরই পৃষ্ঠপোষকতা করতে চান তিনি৷ জানিয়েছেন, দিওয়ালির মতোই হোলি পালিত হবে মথুরা-বৃন্দাবনের ব্রজে৷ সেই রং ছড়িয়ে পড়বে বিভিন্ন দেশে, কারণ প্রচুর বিদেশী পর্যটকও হাজির থাকবেন হোলি উৎসবে৷ সাধারণ মানুষের মিলনক্ষেত্র এই উৎসবগুলিতেই ভাতৃত্ববোধ বাড়ে৷ বাড়ে দেশের প্রতি ভালবাসা৷ তাই এই উৎসব পালন করা উচিত বলে মনে করেন আদিত্যনাথ৷ কুমার যাত্রার পরিকল্পনার কথাও এদিন বলেন মুখ্যমন্ত্রী৷ এই বিষয়ে হরিয়ানা, উত্তরাখন্ড ও দিল্লি সরকারের সাথে তাঁর আলোচনা হয়েছে বলে জানান তিনি৷ এই যাত্রায় প্রায় ৪ কোটি মানুষ যোগ দেবে বলে আশাবাদী যোগী সরকার৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top