জম্মু, ৯ ডিসেম্বর (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৭| শনিবার বিকেল ৪.১৩ মিনিট
নাগাদ জম্মু ও কাশ্মীরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, শনিবার বিকেল ৪.১৩ মিনিট নাগাদ ৪.৭ তীব্রতার মৃদু ভূকম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে| মৃদু ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তবে, ৪.৭ তীব্রতার মৃদু ঝাঁকুনি অনুভব হওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে বহু মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসেন|
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ৫.৪ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে| ৫.৪ তীব্রতার ভূকম্পনের উত্সস্থল ছিল ভিয়েতনামের থাংয়ের ১১১ কিলোমিটার উত্তর-পূর্বে এবং জম্মু ও কাশ্মীরে| ভূমিকম্পের উত্সস্থল ছিল জম্মু ও কাশ্মীর-জিংজিয়ান সীমান্তের কাছে, ল্যাটিটিউড ৩৫.৫ ডিগ্রি উত্তরে এবং লঙিটিউড ৭৭.৬ ডিগ্রি পূর্বে|
তার আগে গত ৱুধবার রাতে তীব্র কম্পনে আতঙ্ক ছড়ায় দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন (এনসিআর)-এ| বুধবার রাত ৮.৫২ মিনিট নাগাদ হঠাত্ই কেঁপে ওঠে দিল্লি এনসিআর| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৫| আতঙ্কে দিশেহারা হয়ে বাড়ি ও অফিস থেকে বেরিয়ে পড়েন মানুষজন| রাজধানীর রাস্তায় ভিড় জমে যায়| ভূমিকম্পের উত্সস্থল ছিল উত্তরাখণ্ডে দেহরাদুন থেকে ১২১ কিলোমিটার পূর্বে|
জম্মু ও কাশ্মীরে মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক ৪.৭
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















