News Flash

  • Home
  • Uncategorized
  • মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করছে কংগ্রেস, বার্তা প্রধানমন্ত্রীর
Image

মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করছে কংগ্রেস, বার্তা প্রধানমন্ত্রীর

লুনাওয়াডা (গুজরাট), ৯ ডিসেম্বর (হি.স.): মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মুসলিম সম্প্রদায়কে ভুল পথে চালিত করছে কংগ্রেস| গুজরাটে প্রথম দফার নির্বাচনের দিন লুনাওয়াডায় একটি নির্বাচনী জনসভায় এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘দেশের প্রতিটি প্রান্তে মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করছে কংগ্রেস| মুসলিমদের সংরক্ষণ নিয়ে তাঁরা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, কোনও রাজ্যেই তাঁরা নিজেদের প্রতিশ্রুতি পূরণ করেনি|’ গোটা দেশজুড়েই কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মানুষজন| প্রধানমন্ত্রীর মতে, ‘রাজ্যের পর রাজ্যে, মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করছে| তাঁদের উন্নয়ন বিরোধী রাজনীতি সকলেই বুঝতে পারছেন|’ এদিন লুনাওয়াডা ছাড়াও বোডেলি এবং আনন্দে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|
কড়া নিরাপত্তা বেষ্টনীতে শনিবার সকাল ৮টা থেকে শুরু হয় গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটদান পর্ব| গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফায় শনিবার সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাটের ৮৯টি আসনে ভোটদান পর্ব চলে| প্রথম দফার ভোটে ৯৭৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২.১২ কোটি ভোটার| গুজরাটে দ্বিতীয় দফার ভোট আগামী ১৪ ডিসেম্বর| ১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার উত্তর এবং সেন্ট্রাল গুজরাটের ৯৩টি আসনে ভোটদান প্রক্রিয়া চলবে| ফল ঘোষণা হবে আগামী ১৮ ডিসেম্বর| উল্লেখ্য, গত ২২ বছর ধরে গুজরাটে ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top