News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে কংগ্রেসকে অক্সিজেন দিতে এলেন সুষ্মিতা দেব ও ভূপেন বোড়া
Image

রাজ্যে কংগ্রেসকে অক্সিজেন দিতে এলেন সুষ্মিতা দেব ও ভূপেন বোড়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ বিজেপি মহিলা প্রগতী বিরোধী৷ ১৩ই ডিসেম্বর সর্বভারতীয় মহিলা কংগ্রেস ‘আমার অধিকার’ অনুষ্ঠান করবেন৷ রাজ্যে বাম বিরোধী নির্ণায়ক শক্তি হিসাবে কংগ্রেস মহিলাদের তৈরী করছে৷ শুক্রবার রাজ্য সফরে এসে সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে বিজেপি ও আরএসএসকে এমনভাবেই একহাত নিয়েছেন সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী তথা সাংসদ সুষ্মিতা দেব৷ গোটা দেশে বিজেপি শাসনে শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত ব্যবসায়ী ক্ষতির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন সাংসদ সুষ্মিতা দেব৷
বিধানসভা ভোটের আগে ত্রিপুরায় মহিলা কংগ্রেসকে শক্তিশালী করতে সর্বভারতীয় মহিলা কংগ্রেস কমিটি উদ্যোগী হয়েছে৷ পাশাপাশি সাংবাদিকদের হত্যার ইস্যুটি সাংসদ সুষ্মিতা দেব পার্লাম্যান্ট তোলবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন৷ গুজরাট এবং হিমাচল প্রদেশের পর সর্বভারতীয় কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী ত্রিপুরায় সফর করবেন বলে জানিয়েছেন সর্বভারতীয় কংগ্রেস সাধারণ সম্পাদক ভূপেন কুমার বোড়া৷ তাঁর অভিযোগ, গুজরাটে ২২ বছর নরেন্দ্র মোদি এবং ত্রিপুরায় ২৪ বছর মানিক সরকার স্বপ্ণ বিলিয়ে ক্ষমতায় টিকে রয়েছে৷ এবার নির্বাচনে দুজনের চিরবিদায় দেবে ব্যালটে নীরব বিপ্লব করে৷ ভাগ করো, ভোগ কর- নীতি থেকে জনগণকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন ভূপেন কুমার বোড়া৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top