গাজিয়াবাদ, ৮ ডিসেম্বর (হি.স.) : অবশেষে পঞ্জাবের লুধিয়ানায় আরএসএস নেতা রবীন্দ্র গোসাইন হত্যা মামলায় সন্দেহভাজন অস্ত্র কারবারীকে
উত্তরপ্রদেশ-দিল্লি সীমান্ত থেকে গ্রেফতার করা হল। তার নাম মালুক। গাজিয়াবাদের সিনিয়র পুলিশ সুপার এইচ এন সিংহ এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, বৃহস্পতিবার সকালে ভোজপুর পুলিশের একটি দল মালুককে গ্রেফতার করেছে। তার কাছ থেকে একটি দেশী পিস্তল ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে।
আরএসএস নেতা খুনের তদন্ত করছে এনআইএ। মালুকের বিরুদ্ধে সন্দেহভাজন হত্যাকারীদের অস্ত্র সরবরাহ করার অভিযোগ রয়েছে। তার সন্ধানে এ মাসের তিন তারিখ গাজিয়াবাদে তল্লাশি চালায় এনআইএ ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ দল। একদল লোক তদন্তকারীদের উপর গুলি চালায় ও পাথর ছোড়ে। এই ঘটনায় মালুক ছাড়াও নৌশাদ, শাহজাদ, রহিস, নৌবাহার, মুস্তাকিম, ত্রিকাত এবং ৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভোজপুর পুলিশ। এখনও পর্যন্ত মালুক ছাড়াও নাজির, ইউসুফ, খালিদ ও নৌবাহারকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গাজিয়াবাদের সিনিয়র পুলিশ সুপার।
লুধিয়ানায় আরএসএস নেতা হত্যা মামলায় গ্রেফতার এক
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















