News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিদ্রোহী সাংসদ নানা পাটোলে, লোকসভা থেকেও পদত্যাগ
Image

বিজেপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিদ্রোহী সাংসদ নানা পাটোলে, লোকসভা থেকেও পদত্যাগ

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করলেন মহারাষ্ট্রের ‘বিদ্রোহী’ বিজেপি সাংসদ নানা পাটোলে| বিজেপির সঙ্গে সমস্ত ধরনেরর সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি সংসদের নিম্নকক্ষ লোকসভা থেকেও ইস্তফা দিয়েছেন বিজেপি সাংসদ নানা পাটোলে| ইতিমধ্যে লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনকে চিঠিও পাঠিয়েছেন নানা পাটোলে| সম্প্রতি বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে আসেন প্রাক্তন কংগ্রেস নেতা নানা পাটোলে| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কেও আলটোপকা মন্তব্য করেছিলেন তিনি| অবশেষে বিজেপির সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করলেন প্রাক্তন কংগ্রেস নেতা নানা পাটোলে|
উল্লেখ্য, ২০১৪ সালে লোকসভার নির্বাচনের প্রাক্কালে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেন নানা পাটোলে| ২০১৪ লোকসভা নির্বাচনে ভাণ্ডারা-গোণ্ডিয়া আসনে এনসিপি-র হেভিওয়েট প্রার্থী প্রফুল প্যাটেলকে পরাজিত করেছিলেন তিনি| কৃষকদের দুর্দশা সহ একাধিক বিষয়কে হাতিয়ার করে প্রকাশ্যেই ভারতীয় জনতা পার্টির নিন্দা করেছিলেন তিনি| অবশেষে বিজেপি-র সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করলেন নানা পাটোলে| লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের কাছে পাঠানো চিঠিতে সাংসদ নানা পাটোলে উল্লেখ করেছেন, বিমুদ্রাকরণ, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি), কৃষি, অর্থনীতি এবং কর্ম সংস্থানের অভাব সহ ১৪টি কারণে লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি| প্রসঙ্গত, গুজরাটে বিধানসভা নির্বাচনের প্রাক্কালেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করলেন নানা পাটোলে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top