News Flash

  • Home
  • Uncategorized
  • রাশিয়া বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ, চ্যাম্পিয়ন হতে নিজেদের অনেক উন্নত করতে হবে : মেসি
Image

রাশিয়া বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ, চ্যাম্পিয়ন হতে নিজেদের অনেক উন্নত করতে হবে : মেসি

বুয়েনস আয়ার্স, ৮ ডিসেম্বর (হি.স.): এটাই শেষ সুযোগ বিশ্বকাপ জয়ের। কঠিন লড়াইয়ের মাধ্যমে আমাদের যোগ্যতা অর্জন করতে হয়েছে। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হতে গেলে নিজেদের অনেক উন্নত করতে হবে। রাশিয়া বিশ্বকাপের আগে এমনটাই জানালেন লিওনেল মেসি |
বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ কঠিন বলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। আর্জেন্টিনা গ্রুপ পর্ব পেরোতে পারবে কিনা, সেটা নিয়েও শুরু হয়েছে চর্চা। শুধু তাই নয়, গ্রুপ পর্ব পেরোলেও পরের রাস্তাটা নেহাত সহজ হবে না। মেসিও মনে করেন লড়াই কঠিন | তবে এটাই শেষ সুযোগ বিশ্বকাপ জয়ের। কঠিন লড়াইয়ের মাধ্যমে আমাদের যোগ্যতা অর্জন করতে হয়েছে। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হতে গেলে নিজেদের অনেক উন্নত করতে হবে। এখনও পর্যন্ত আমরা বাকিদের থেকে খুব একটা পিছিয়ে নেই। কিন্তু আমাদের আগে ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন এগিয়ে রয়েছে। মাঝে মাঝে সমালোচনা মাত্রা ছাড়িয়ে যায় ঠিকই। আর্জেন্টিনা ‌মানুষের রাগের কারণটা আমরা বুঝতে পারি। ওরা চায়, যত দ্রুত সম্ভব এই দলটা বদলে নতুনরা আসুক। কারণ অনেকদিন ধরেই আমরা বড় কোনও ট্রফি জিতিনি। প্রত্যেকবার একই মুখ দেখতে দেখতে মানুষ ক্লান্ত। মানুষ ফল চায়, আর যখনই কোনও দল সেটা দিতে পারে না, তখনই ওরা নতুন মুখ চায়। তাই আমার মনে হয়, রাশিয়াটাই আমাদের কাছে শেষ সুযোগ। যদি আমরা বাজে খেলি, তাহলে হয়তো সবাইকে সরে যেতে হবে।
শেষ সুযোগ। এরপর হয়তো আর কোনও সুযোগ পাবেন না। অধরা থেকে যাবে বিশ্বকাপের স্বপ্ন। আর্জেন্টিনাকে কোনও দিন বিশ্বকাপ দিতে পারবেন না। ক্যারিয়ারের শেষ লগ্নে এসেও আক্ষেপ কাটেনি। বিশ্বসেরা ফুটবলার হওয়ার মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে বিশ্বকাপ। লিওনেল মেসি নিজেও জানেন সেটা। তাই রাশিয়া বিশ্বকাপের আগে আক্ষেপ। জানালেন, এটাই শেষ সুযোগ বিশ্বকাপ জয়ের।
২০১৪ বিশ্বকাপ। ফাইনালে উঠে জার্মানির কাছে হারতে হয় আর্জেন্টিনাকে। ২০১৫ কোপা অ্যামেরিকা ও ২০১৬ কোপা সেন্টিনারিতেও ফাইনালে উঠে হারে আর্জেন্টিনা। দেশের হয়ে বড় কোনও টুর্নামেন্ট জিততে পারেননি মেসি। এই আক্ষেপ এখনও কাটেনি মেসির ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top