News Flash

  • Home
  • Uncategorized
  • রিয়াল মাদ্রিদেই ক্যারিয়ার শেষ করতে চাই, ব্যালন ডি’অর জিতে বললেন রোনাল্ডো
Image

রিয়াল মাদ্রিদেই ক্যারিয়ার শেষ করতে চাই, ব্যালন ডি’অর জিতে বললেন রোনাল্ডো

মাদ্রিদ, ৮ ডিসেম্বর (হি.স.) : রিয়াল মাদ্রিদেই ক্যারিয়ার শেষ করতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পাঁচ নম্বর ব্যালন ডি’অর জিতে একথা বলেন সিআর সেভেন |
২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬ পর বৃহস্পতিবার রাতে ২০১৭ –র ব্যালন ডি’অর জেতেন রোনাল্ডো| সেই সঙ্গে সংখ্যার দিক থেকে ফুটবল গ্রহের আর এক কিংবদন্তি লিওনেল মেসিকে ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপরই তিনি বলেন, “আমি ক্যারিয়ারটা রিয়াল মাদ্রিদেই শেষ করতে চাই।” ব্যালন ডি’অর জিতে একথা বললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
তিনি বলেন, “আশা করি আমি আরও কয়েকবছর শীর্ষে থেকে ফুটবল খেলে যেতে পারব। আমি রিয়াল মাদ্রিদে খেলতে পেরে খুশি। ক্যারিয়ারটা রিয়ালেই শেষ করতে চাই। এটা আমার কাছে সুন্দর মুহূর্ত। ব্যালন ডি’অর এমন একটা জিনিস যা আমি প্রতি বছর পেতে চাই।”
বৃহস্পতিবার রাতে ব্যালন ডি’ওর বিজয়ীর নাম ঘোষণার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় রোনাল্ডোর বুটের ছবি। যা বিশেষভাবে তৈরি করেছে সিআর সেভেনের স্পনসর। সেই বুটের ছবি থেকেই পরিষ্কার হয়ে যায় এবারও এই পুরস্কার জিততে চলেছেন রোনাল্ডোই। সাদা–সোনালি রঙের মোড়া বুটে পঞ্চমবার ব্যালন ডি’ ওর জেতার বিষয়টি খোদাই করা রয়েছে। সেখানে থাকছে রোনাল্ডোর পাঁচবার ব্যালন ডি অর জেতা বছরের নামও। যার মধ্যে রয়েছে ২০১৭-ও। আ
বার স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোর জানিয়েছিল, পঞ্চমবারের মতো ব্যালন ডি’ওর জিতছেন রোনাল্ডো। কে রোনাল্ডোর হাতে ট্রফি তুলে দেবেন, সেটাও জানিয়ে দেওয়া হয়েছিল। মেসি ব্যালন ডি’ওর জিতেছেন ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ এবং ২০১৫ সালে। এবারও ফ্রান্সের একটি পত্রিকা দাবি করে সেরার শিরোপা উঠবে মেসির ঘরেই। যদিও বাস্তবে তা হয়নি। তার একটা বড় কারণ অবশ্যই সিআর সেভেনের অবিশ্বাস্য ফর্ম।
তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদকে তিনি এনে দিয়েছেন আরও একটা লা লিগা খেতাব। আরও একটা ক্লাব বিশ্বকাপ এবং আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ। টানা পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। গত বছর দেশের হয়ে ইউরো জেতার পর্তুগালকে তুলেছেন কনফেডারেশনস কাপের সেমিফাইনালে।
পাশাপাশি বুধবার রাতে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে গোল করে আরও একটি রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি হলেন প্রথম খেলোয়াড় যিনি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের সবকটি ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন। আর তাঁর মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ১১৫।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top