News Flash

  • Home
  • Uncategorized
  • মীরাটে সিনেমাহলে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে
Image

মীরাটে সিনেমাহলে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে

লখনউ, ৮ ডিসেম্বর (হি.স.) : দলিত সম্প্রদায়ের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মীরাটে৷ মামলা দায়ের করে দুই অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ৷ ওই কিশোরীকে ফোন করে তার সঙ্গে আলাপ জমায় ওই অভিযুক্তেরা৷ তারপর বন্ধুত্ব করে তাকে সিনেমাহলে নিয়ে গিয়ে সেখানেই একের পর এক ধর্ষণ করে তারা৷
পুলিশের বক্তব্য অনুযায়ী, মীরাটে শোভাপুরের বাসিন্দা ওই দলিত কিশোরী, তার মা-বাবার মৃত্যুর পর হস্তিনাপুরের গ্রামে তার দিদির সঙ্গে থাকছিল৷ দু’মাস আগে তার ফোনে একটি মিসড কল আসে৷ ফোনের মাধ্যমেই যুবতীর সঙ্গে বন্ধুত্ব করে এক যুবক৷ দু’মাস পরে দেখা সাক্ষাৎও শুরু হয়৷ অভিযুক্ত গত মঙ্গলবার কিশোরীকে শপিং করার অজুহাতে ডেকে পাঠায়৷ সেখানে কিছু কেনাকাটার পরে তাকে সিনেমাহলে নিয়ে যায় ওই যুবক৷ সেখানে আগে থেকেই সিনেমার টিকিট নিয়ে অপেক্ষা করছিল যুবকের এক বন্ধু৷ সিনেমা শুরু হওয়ার আগে ওই কিশোরীকে নিয়ে হলে ঢুকে পড়ে দুই যুবক৷ সেখানে তাকে ধর্ষণ করা হয়৷ কিশোরী বাধা দিতে গেলে তাকে মারধোর করা হয়৷ এই ঘটনা কাউকে জানালে নির্যাতিতার প্রাণনাশেরও হুমকি দেয় তারা৷ নির্যাতিতাকে এরপর বাইকে করে ছেড়ে দিয়ে আসে দুই অভিযুক্ত৷ সমগ্র ঘটনা পুলিশকে জানায় ওই কিশোরী৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ মুজফ্ফর নগর আড্ডার কাছে আমীরুদ্দিন এবং ওয়াসিম নামের ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top