আহমেদাবাদ, ৮ ডিসেম্বর (হি.স.): রাত পোহালেই গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট| শনিবার সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাটের ৮৯টি
আসনে ভোটদান প্রক্রিয়া চলবে| প্রথম দফার ভোটে ভাগ্য নির্ধারণ হবে ৯৭৭ জন প্রার্থীর| শনিবার প্রথম দফার ভোটে ৯৭৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২.১২ কোটি ভোটার| প্রথম দফার ভোটে হেভিওয়েট প্রার্থীরা হলেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, প্রতিদ্বন্দীতা করছেন রাজকোট (পশ্চিম) আসন থেকে, মান্ডভি আসনে হেভিওয়েট প্রার্থী হলেন কংগ্রেসের এস গোহিল এবং আমরেলি আসনের হেভিওয়েট প্রার্থী হলেন পরেশ ধানানি| বৃহস্পতিবার সন্ধ্যায় হাইভোল্টেজ নির্বাচনী প্রচার শেষ হয়েছে| গুজরাট বিধনসভা নির্বাচন উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাট জুড়ে|
রাজনৈতিক মহলের মতে, গুজরাট বিধানসভা নির্বাচন এক কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সম্মান রক্ষার লড়াই| অন্যদিকে, গুজরাট বিধানসভা নির্বাচনে জয়ী হতে উঠেপড়ে লেগেছে কংগ্রেস| প্রথম দফার নির্বাচনের প্রাক্কালে গুজরাটে ১৫টি জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুধু প্রধানমন্ত্রীই নন, গুজরাটে জনসভা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| উল্টো দিকে, সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাটে নির্বাচনী প্রচারের উদ্দেশে সাত দিন অতিবাহিত করেছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী|
গুজরাটে দ্বিতীয় দফার ভোট আগামী ১৪ ডিসেম্বর| ১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার উত্তর এবং সেন্ট্রাল গুজরাটের ৯৩টি আসনে ভোটদান প্রক্রিয়া চলবে| ফল ঘোষণা হবে আগামী ১৮ ডিসেম্বর| উল্লেখ্য, গত ২২ বছর ধরে গুজরাটে ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)|
রাত পোহালেই গুজরাটে প্রথম দফার ভোট, ভাগ্য নির্ধারণ হবে ৯৭৭ জন প্রার্থীর
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















