মুম্বই, ৮ ডিসেম্বর (হি.স.): এগিয়ে যাওয়ার জন্য তরুণ প্রজন্মের উচিত দেশের প্রাচীন ধ্যানধারনা ও শিক্ষা সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল হওয়া|
শুক্রবার তরুণ প্রজন্মের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দলাই লামা| শুক্রবার মুম্বইয়ের সোমাইয়া বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন আধ্যাত্মিক নেতা দলাই লামা| পড়ুয়াদের সামনে বক্তব্য রাখতে গিয়ে দলাই লামা বলেছেন, ‘তোমরা তরুণ প্রজন্ম| তোমরাই ভারতের ভবিষ্যত| প্রাচীন ভারতের ধ্যানধারনা সম্পর্কে আরও মনোযোগী হতে হবে|’
তরুণ প্রজন্মের উদ্দেশ্যে দলাই লামার বার্তা, ‘আমার গোটা জীবনটাই বেশ কঠিন ছিল| সমস্যায় পরিপূর্ণ, কিন্তু আমি উপলব্ধি করি যে আমাদের মনকে প্রশিক্ষণ দেওয়া খুবই প্রযোজন| এর ফলে মনে শান্তি আসে| মানসিক শান্তি খুবই গুরুত্বপূর্ণ, এমনকি শরীর সুস্থ রাখার জন্যও|’ পড়ুয়াদের উচ্ছ্বসিত হওয়ার বার্তা দিয়ে দলাই লামার বক্তব্য, ‘তোমরা এই মহান দেশের তরুণ প্রজন্ম|’

প্রাচীন ভারতের ধ্যানধারনা সম্পর্কে আরও মনোযোগী হতে হবে, মুম্বইয়ে বার্তা দলাই লামার
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















