নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৭ ডিসেম্বর৷৷ তৈদু গ্রামীণ ব্যাংকের চার কর্মী অপহরণ কান্ডে ব্যবহার করা অস্ত্র সামগ্রী উদ্ধার করল তৈদু থানার পুলিশ৷ গত ২৪ নভেম্বর সন্ধ্যা রাতে বাড়ী যাওয়া পথে ব্যাঙ্কের চারকর্মীকে তৈদু থানার অধীন সাত মাইল এলাকা থেকে গাছের লক দিয়ে রাস্তা আটকে দেশী বন্দুকের মাধ্যমে ভয় দেখিয়ে অপহরণ করে৷ পরে ওই চার কর্মীদের নিয়ে রাখা হয় সাতরাই পাড়ার গভীর জঙ্গলে৷ অপহরণ করার সাতদিনের মাথায় ৫০ লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়৷ ব্যাংক কর্মীরা বাড়ীতে ফেরা মাত্রই পুলিশের ব্যাপক অভিযানের পর গত ২ ডিসেম্বর ৯ জনকে অপহরনের সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়৷ তাদের মধ্যে অপহরনের নায়ক জি এন দেববর্মা এবং রাকেশ দেববর্মাকে গ্রেফতার করে পুলিশ৷ গ্রেফতার করার পর উদয়পুর জুডিশিয়্যল প্রথম শ্রেণীর কোর্টে তোলা হলে তাদের ৬ দিনের পুলিশ রিমান্ডে পাঠায় আদালত৷ পুলিশ রিমান্ডে থাকাকালিন সময়ে তদন্তকারী পুলিশ অফিসারের জেরায় তারা তাদের অপরাধ স্বীকার করে এবং বৃহস্পতিবার তাদের স্বীকারউক্তির মাধ্যমে ম্যাজিস্টিটের উপস্থিতিতে তৈদু থানার অধীন বীম চন্দ্র পাড়ার গভীর জঙ্গল থেকে অপহরনে ব্যবহার করা অস্ত্র সামগ্রী উদ্ধার করে পুলিশ৷ এদিন চারটি দেশী বন্দুকের ব্যারেল সহ ধাড়ালো অস্ত্র, ও পোষাক উদ্ধার করেন৷ এদিকে পুলিশ জানিয়েছে, আগামী কাল ৯ জনকে আদালতে তোলা হবে৷

ব্যাঙ্ক কর্মী অপহরণকান্ডে ব্যবহৃত অস্ত্র ও সামগ্রী উদ্ধার
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















