News Flash

  • Home
  • Uncategorized
  • জেরুজালেম ইজরায়েলের রাজধানী, স্থিতিবস্থা ভেঙে ঘোষণা ট্রাম্পের
Image

জেরুজালেম ইজরায়েলের রাজধানী, স্থিতিবস্থা ভেঙে ঘোষণা ট্রাম্পের

ওয়াশিংটন, ৭ ডিসেম্বর (হি.স.): জেরুজালেম হল ইজরায়েলের রাজধানী| মধ্যপ্রাচ্যের দেশগুলির সতর্কবার্তা এবং দীর্ঘদিনের স্থিতিবস্থা ভেঙে ইজরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| ইতিমধ্যেই তেল আভিভ থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নিয়ে যাওয়ারও নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আগের প্রেসিডেন্টরা ভোট প্রচারের সময় এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন| কিন্তু, তাঁরা পদক্ষেপ নিতে ব্যর্থ হন| আমি এই ঘোষণা করছি|’ ট্রাম্পের কথায়, ‘আমি মনে করি সময় এসে গিয়েছে জেরুজালেমকে সরকারি ভাবে স্বীকৃতি দেওয়ার|’ ট্রাম্পের এই ঘোষণার জেরে অশান্তির আশঙ্কা রয়েছে, এ বিষয়ে একেবারে নিশ্চিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এর ফলে হয়তো অসন্তোষ বাড়বে| কিন্তু, আমরা শান্তি স্থাপন করতে চাই| সে জন্য আত্মবিশ্বাসী, যে কোনও ক্ষোভ-বিক্ষোভকে অতিক্রম করে ইজরায়েল-প্যালেস্তাইনকে নয়া দিশা দেখাতে হবে| যে কোনও পরিবর্তনের জন্যই নতুন ভাবে ভাবার দরকার আছে|’

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপে ক্ষুব্ধ মুসলিম বিশ্ব| ট্রাম্পের ঘোষণার কিছু পরেই আমেরিকায় হামলা চালানোর হুমকি দিয়েছে আল কায়েদা এবং আইসিস জঙ্গি সংগঠন| আইসিস ও আল কায়েদার হুঁশিয়ারি, বিশ্বের সর্বত্র মার্কিনদের রক্ত বইবে|

তবে, ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু| তিনি বলেছেন, ‘এটা একটা ঐতিহাসিক দিন| সাহসী এবং ন্যায্য সিদ্ধান্তের জন্য আমেরিকার প্রেসিডেন্টের কাছে আমাদের দেশ কৃতজ্ঞ|’ ইজরায়েল সন্তোষ প্রকাশ করলেও, একাধিক দেশ ট্রাম্পের এই ঘোষণায় অসন্তোষ প্রকাশ করেছে| রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য আটটি দেশ জরুরি ভিত্তিতে একটি বৈঠকও ডেকেছে| বিষয়টি পরিষদের অন্য সদস্য দেশগুলিকে জানানোর জন্য রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারের কাছে অনুরোধ জানিয়েছে ফ্রান্স, ইজিপ্ট, বলিভিয়া, ইতালি, সেনেগাল, সুইডেন, উরুগুয়ে এবং ব্রিটেন| ভারতের তরফে বিদেশমন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার জানিয়েছেন, ‘প্যালেস্টাইনের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গী স্বাধীন এবং ধারাবাহিক| আমাদের মতামত এবং স্বার্থের কথা মাথায় রেখে এই দৃষ্টিভঙ্গী গড়ে উঠেছে| তৃতীয় কোনও দেশ এই বিষয়টি ঠিক করা দেবে না|

উল্লেখ্য, ১৯৪৮ সালে ইজরায়ের তৈরি হওয়ার পর থেকে কোনও দেশ জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি| অবশেষে মধ্যপ্রাচ্যের দেশগুলির সতর্কবার্তা এবং দীর্ঘদিনের স্থিতিবস্থা ভেঙে ইজরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top