News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামী ও শাশুড়ির সঙ্গে মিলেমিশে থাকার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

স্বামী ও শাশুড়ির সঙ্গে মিলেমিশে থাকার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): এক গৃহবধুকে স্বামীর সঙ্গে মিলেমিশে থাকতে, এবং শাশুড়ির সঙ্গে ‘ভাল ব্যবহার’ করতে নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। ওই দম্পতি যাতে নিজেদের মত শান্তিতে থাকতে পারেন, সেজন্য মহিলার বাপের বাড়ির লোকজনকে তাঁদের ব্যাপারে নাক না গলানোর পরামর্শ দিয়েছে, গৃহবধুকে তাদের সম্মতি ছাড়া স্বামীকে ছেড়ে যেতেও বারণ করেছে সর্বোচ্চ আদালত।বিষয়টি নিয়ে ১৭ জানুয়ারি পরবর্তী শুনানির দিন স্থির করে বেঞ্চ।

ওই দম্পতির ঝগড়া, বিবাদের ব্যাপারে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন স্বামী। হাইকোর্ট ওই দম্পতিকে আলাপ-আলোচনার পথে মতপার্থক্য দূর করতে বলেছিল।

বিচারপতি ক্যুরিয়েন জোসেফ ও বিচারপতি দীপক গুপ্তকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ ওই স্বামী, স্ত্রীর সঙ্গে কথা বলে জানায়, অন্তত কয়েকটা সপ্তাহ তাঁদের একসঙ্গে থাকার একটা সুযোগ দেওয়া হচ্ছে। তাদের মত, এখনও তাঁদের সম্পর্কে সব কিছু শেষ হয়ে যায়নি।

বেঞ্চ বলেছে, আমাদের মনে হয়, দুপক্ষকে কয়েকটা সপ্তাহ একসঙ্গে থাকার সুযোগ দেওয়া উচিত। বিষয়টি আমাদের বিবেচনাধীন থাকুক। স্ত্রীকে আবেদনকারী অর্থাত্ স্বামীর সঙ্গে যেতে বলা হচ্ছে। তাঁকে ভদ্র ব্যবহার করতে, স্বামী ও বৃদ্ধ শাশুড়ির সঙ্গে ভাল আচরণ করতে নির্দেশ দেওয়া হল। তাঁর বাপের বাড়ির সদস্যরা তাঁদের শান্তিপূর্ণ দাম্পত্যে হস্তক্ষেপ করতে বারণ করা হচ্ছে। আদালতের নির্দেশ ছাড়া স্ত্রী যেন স্বামীকে ছেড়ে না যান।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top