News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রী ও শ্যালিকাকে খুনের চেষ্টা, আত্মঘাতী এনএসজি কম্যান্ডার
Image

স্ত্রী ও শ্যালিকাকে খুনের চেষ্টা, আত্মঘাতী এনএসজি কম্যান্ডার

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : স্ত্রী ও শ্যালিকাকে খুনের চেষ্টা করে আত্মঘাতী হলেন এক এনএসজি কম্যান্ডার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সেনা শিবিরেই। কানপুরের বাসিন্দা জিতেন্দ্র যাদব বিএসএফের স্থায়ী এএসআই বলে জানা গিয়েছে। তাঁকে ৫ বছরের জন্য এনএসজিতে বদলি করা হয়েছিল। শেষ এক বছর ধরে তিনি মানসির শিবিরে থাকছিলেন। এনএসজি ক্যাম্পের ৪২ নম্বর ফ্ল্যাটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ এসে জিতেন্দ্রর দেহ উদ্ধার করে।
তদন্তকারী অফিসার বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে দুই যুবতী আহত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন এবং এক কম্যান্ডারের নিথর দেহ তাঁদেরই পাশে রয়েছে।
তদন্তে জানা গিয়েছে প্রথমে জিতেন্দ্র নিজের স্ত্রী গুঞ্জন ও শ্যালিকা খুশবুকে গুলি করেন। খুনের আগে তিনজনের মধ্যে বচসা হয় বলে জানা গিয়েছে। এরপরই নিজের সার্ভিস রিভলবার দিয়ে নিজের মাথায় গুলি চালান জিতেন্দ্র। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।’ গুঞ্জন ও খুশবুর পেটে গুলি লাগায় তাঁদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর তাঁরা এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে এখনও তাঁরা পুলিশকে কিছু জানানোর মত অবস্থায় নেই।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top