News Flash

  • Home
  • Uncategorized
  • উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে সাংসদ ঝর্ণা দাসের বিরুদ্ধে মামলা
Image

উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে সাংসদ ঝর্ণা দাসের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ জন সমাবেশে উস্কানি মূলক বক্তব্যের অভিযোগ এনে রাজ্যসভার সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের বিরুদ্ধে উদয়পুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেছে বিজেপি৷ আগামী ৮ ডিসেম্বর অভিযোগের ভিত্তিতে সাক্ষ্য গ্রহণ করা হবে৷ এরপরই সাংসদ ঝর্ণা দাস বৈদ্যকে নোটিশ পাঠানোর প্রয়োজন রয়েছে কিনা তা আদালত স্থির করবে৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী৷
তিনি আরও জানান, অভাবের তাড়নায় উদয়পুরে দক্ষিণ মহারাণীপুরে শরৎচন্দ্র পাড়ায় ৮ মাসের এক শিশুপুত্রকে তার বাবা কর্ণ দেববর্মা বিক্রি করে দিয়েছেন৷ বিজেপির মুখপাত্র জানিয়েছেন, হতদরিদ্র পরিবারটি কোন সরকারি সাহায্য পায়নি৷ প্রশাসনের দরজায় গিয়েও ঐ পরিবারটির বিপিএল কার্ড জুটেনি৷ সন্তান বিক্রির ঘটনায় বিজেপি রাজ্য সরকারকে তুলোধুনো করেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top